রাজনীতি

আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই, সতর্ক করলেন

প্রেস সচিব শফিকুল আলম।

আওয়ামী লীগের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে বলে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি অভিযোগ করেন, সংখ্যালঘুদের বিষয় নিয়ে নানা মহলে বিভ্রান্তি ছড়িয়ে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ডিআরইউ সদস্যদের জন্য আয়োজিত ‘সাংবাদিকতায় এআই-এর ব্যবহার এবং ডিজিটাল সিকিউরিটি’ শীর্ষক দুই দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘গেমপ্লিফাই’। প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম বলেন, বর্তমানে ডিজিটাল মাধ্যমে বিশেষ করে ফটোকার্ড ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। তিনি একে চলমান ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিহিত করেন।

শফিকুল আলম আরও বলেন, প্রযুক্তির এই যুগে এআই (AI) জেনারেটর ব্যবহার যেমন প্রয়োজন, তেমনি এর অপব্যবহার রোধে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাও সমান জরুরি। প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলা করে ভালো সাংবাদিকতা করার জন্য সাংবাদিকদের পড়াশোনা ও গবেষণার ওপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি।

Related News

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়াকে আফরোজা বেগম জলির অভিনন্দন।স্টাফ রিপোর্টার।

চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়াকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি।

দল দায়িত্ব দিলে মেয়র নির্বাচনে লড়তে প্রস্তুত: ইশরাক হোসেন

দল দায়িত্ব দিলে মেয়র নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের এমপি ইশরাক হোসেন। এছাড়া এলাকার যানজট, ডেঙ্গু ও উন্নয়নমূলক নানা বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কমিটি গঠনের আট দিনের মাথায় এনসিপি নেতার পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটি গঠনের আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম। জাতীয় সংবাদ।

মাউশির নাম-লোগো ব্যবহার করা ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের সময়

মাউশির নাম, লোগো ও পরিচয় ব্যবহার করে পরিচালিত অননুমোদিত ফেসবুক পেজ ও গ্রুপ সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রিমান্ডে সত্যতা স্বীকার মেজর (অব.) আখতারুজ্জামানের

শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে সত্যতা স্বীকার করেছেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। অপরাধ সংবাদ।

অ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে হাজিরা দিলেন এনসিপি নেতা তানভীর

প্রধানমন্ত্রীর নামে মানহানিকর পোস্ট দেওয়ার মামলার আসামি ও এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে হাজিরা দিয়েছেন। আদালত সংবাদ।

ভারত-বাংলাদেশ সম্পর্ক হতে হবে সার্বভৌম সমতার ভিত্তিতে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ ‘বড় ভাই–ছোট ভাই’ নয়, বরং সার্বভৌম সমতার ভিত্তিতে হওয়া উচিত। জাতীয় সংবাদ।

Search