বিড়ালের খাবারে সিসা-আর্সেনিকসহ ক্ষতিকর রাসায়নিক
যুক্তরাষ্ট্রের এক গবেষণায় বিভিন্ন ব্র্যান্ডের বিড়ালের খাবারে সিসা, পারদ, আর্সেনিক, ক্যাডমিয়াম, গ্লাইফোসেট ও প্লাস্টিক-সম্পর্কিত রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে।
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের আলোচনা অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশের সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি, টিকাদান কর্মসূচির সাফল্য এবং তামাক ও মাদকের ভয়াবহতা নিয়ে বিস্তারিত বক্তব্য পেশ করেছেন। একই সাথে সম্প্রতি লাইসেন্স বাতিল হওয়া আদ-দ্বীন হাসপাতালের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখার বিষয়েও দিকনির্দেশনা দিয়েছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারের নিবিড় পর্যবেক্ষণ ও টিকাদান কর্মসূচির জোরালো ভূমিকার কারণে হামের প্রকোপ এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। বিগত এক সপ্তাহে দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে। গত ৫ দিনে নতুন করে হামে আক্রান্ত সন্দেহজনক রোগীর সংখ্যাও পাঁচের নিচে নেমে এসেছে। “টিকাদান কর্মসূচিতে আমরা সফল না হলে পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে যেতে পারতো।”
বিশ্ব তামাক মুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্রতি বছর তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ অকালে মৃত্যুবরণ করছেন। তামাকের পথ ধরে সমাজ এখন মাদকের দিকে ধাবিত হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “দেশে যদি মাদকমুক্ত সমাজ গড়া না যায়, তবে স্বাস্থ্য খাতের পেছনে সরকারের যত বড় বাজেট ও বিনিয়োগই থাকুক না কেন, তার সবটাই বৃথা যাবে।”
জনস্বাস্থ্যের ঝুঁকি ও হাসপাতালের অভ্যন্তরীণ অনিয়ম বিবেচনা করে সম্প্রতি ‘আদ-দ্বীন হাসপাতাল’-এর লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই সিদ্ধান্তের পর সেখানে অধ্যয়নরত মেডিকেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া উদ্বেগের বিষয়েও কথা বলেন মন্ত্রী।
শিক্ষার্থীদের শিক্ষা জীবন যেন ব্যাহত না হয়, সে বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “জনস্বাস্থ্য বিবেচনায় আমরা হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি। তবে শিক্ষার্থীদের স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই মূল দায়িত্ব নিয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে হবে।”
যুক্তরাষ্ট্রের এক গবেষণায় বিভিন্ন ব্র্যান্ডের বিড়ালের খাবারে সিসা, পারদ, আর্সেনিক, ক্যাডমিয়াম, গ্লাইফোসেট ও প্লাস্টিক-সম্পর্কিত রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে।
হৃদ্রোগ চিকিৎসায় ঢাকামুখী চাপ কমিয়ে বগুড়ার টিএমএসএস হার্ট সেন্টার ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরাঞ্চলের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। স্বাস্থ্য সংবাদ।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে মৃতের সংখ্যা ১ হাজার ৭ এবং নিশ্চিত হামসহ মোট মৃত্যু ১ হাজার ১০৮ জন।
দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৯৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে ২৪৫ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩৯ জন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিয়ের দেড় বছরের মাথায় মারা গেছেন চিকিৎসক আঁচল রায়। ডেঙ্গু কেড়ে নিয়েছে তাঁর ও স্বামী বিপ্লবের সাজানো সংসারের সব স্বপ্ন।
হামলার শিকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ভাঙা কক্ষেই টিকাদান ও স্বাস্থ্যসেবা শুরু হয়েছে। তবে বিদ্যুৎ ও পানির অভাবে চরম ভোগান্তিতে শিশু ও মায়েরা।
যশোরের অভয়নগরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, মশক নিধন কার্যক্রম না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা।
