শিল্প ও বাণিজ্য

নানা আয়োজনে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদ্‌যাপন করল আইসিএসবি

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) দেশের অর্থনৈতিক ও করপোরেট সুশাসনে চার্টার্ড সেক্রেটারি পেশার গুরুত্ব ও অবদান তুলে ধরতে নানা আয়োজনে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদ্‌যাপন করেছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে সংগঠনটি। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে আইসিএসবির সদস্য, শিক্ষার্থী ও করপোরেট খাতের প্রতিনিধিসহ বিভিন্ন অংশীজনেরা অংশ নেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সংগঠনটি।

আইসিএসবি জানিয়েছে, ২০১০ সালের এই দিনে চার্টার্ড সেক্রেটারিজ অ্যাক্ট প্রণয়নের মাধ্যমে দেশে চার্টার্ড সেক্রেটারি পেশা আনুষ্ঠানিক স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি লাভ করে। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে প্রতিবছরের মতো এবারও দিবসটি উদ্‌যাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে বাংলামোটরে আইসিএসবির কার্যালয় পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজন করা হয় কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

আলোচনা সভায় বক্তারা বলেন, করপোরেট সুশাসন প্রতিষ্ঠা, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান পরিপালন, নৈতিক ব্যবসা পরিচালনা এবং প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে চার্টার্ড সেক্রেটারিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দেশের করপোরেট খাতের ক্রমাগত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে এই পেশার গুরুত্বও দিন দিন বাড়ছে।

দিবসটির বিভিন্ন আয়োজনে অংশগ্রহণকারীরা বাংলাদেশের করপোরেট ও অর্থনৈতিক কর্মকাণ্ডে চার্টার্ড সেক্রেটারিদের অবদান আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, সুশাসনভিত্তিক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে এই পেশাজীবীদের ভূমিকা ভবিষ্যতেও অপরিহার্য হয়ে থাকবে।

Related News

ইইউ-বাংলাদেশ বাণিজ্যের ৪৮টি প্রতিবন্ধকতা নিরসন: শিগগিরই মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের ৪৮টি বাধা নিরসন। শিগগিরই এফটিএ আলোচনা ও এলডিসি গ্র্যাজুয়েশনের সময় বাড়াতে ইইউ-এর সহায়তা প্রত্যাশা।

বিদ্যুৎ উৎপাদনে স্বস্তি: লিটারে ৮ টাকা ৭১ পয়সা কমল ফার্নেস তেলের দাম

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ৮ টাকা ৭১ পয়সা কমিয়েছে বিইআরসি। নতুন দাম ১০০ টাকা ৩৯ পয়সা। বিস্তারিত খবর দৈনিক শব্দমিছিলে।

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস, করমুক্ত আয়সীমা বৃদ্ধি

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ৩আর কৌশল ঘোষণা, ছাঁটাই প্রস্তাব নাকচ।

ইতিহাস গড়ে ১১ মাসে রাজস্ব আদায় ৩৬০ হাজার কোটি টাকা

অর্থনীতি ডেস্ক: দেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আদায়ের নতুন রেকর্ড গড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে সংস্থাটি মোট ৩ লাখ ৬০…

বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব আতাউর রহমান খানের যোগদান, এফটিএ জোরদারের ঘোষণা

বাণিজ্যসচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. আতাউর রহমান খান। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের উপস্থিতিতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও এফটিএ টিম শক্তিশালীকরণের রূপরেখা।

আসন্ন বাজেটে নবায়নযোগ্য জ্বালাতি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি প্রতিবেশ উন্নয়ন ফোরামের

বৈশ্বিক সংকট মোকাবিলায় ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধি ও কর ছাড়ের দাবি জানিয়েছে বরিশাল প্রতিবেশ উন্নয়ন ফোরাম। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।

অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাংলাদেশ ব্যাংকের

বন্ধ কারখানা চালু ও ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টিতে ৬০ হাজার কোটি টাকার বিশাল প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। গ্রাহক পর্যায়ে সুদ ৭ শতাংশ। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।

অস্তিত্ব সংকটে চামড়াশিল্প: ‘চামড়া বোর্ড’ গঠন ও পাচার রোধের দাবি

ইআরএফ মিলনায়তনে চামড়াশিল্পের সংকট উত্তরণে সেমিনার। পোশাক খাতের সঙ্গে প্রণোদনার বৈষম্য ও সীমান্ত দিয়ে চামড়া পাচারের অভিযোগ। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।

Search