শিক্ষার্থীদের সচিবালয় অভিমুখে লংমার্চ
এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ একাধিক দাবিতে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার (১৫ জুলাই) বিকেলে…
সিনিয়র রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে গণকবর দেওয়া হয়েছে এবং একটি হাসপাতাল থেকে অনেক মরদেহ নদীতেও ভাসিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, বর্তমানে এই গুম হওয়া ও গণকবরে থাকা মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে। এগুলো শনাক্ত হলে শহিদের মোট সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়ে যেতে পারে।
আজ বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের গণকবর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে চিফ প্রসিকিউটর সেখানে উপস্থিত শহিদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পরে তিনি কবরস্থান প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
চিফ প্রসিকিউটর জানান, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের তালিকায় এ পর্যন্ত সরকারি গেজেটে ৮৬৫ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। তবে এর বাইরেও বহু মরদেহ গণকবর ও নদীতে পাওয়া গেছে, যা এখনো তালিকায় যুক্ত হয়নি।
তিনি বলেন, “দেশের বিভিন্ন স্থানে জুলাইয়ে গণকবর দেওয়া হয়েছে, সেগুলো শনাক্ত করার কাজ চলছে। গণকবরে যাদের দাফন করা হয়েছে, তারা গেজেটে এখনও যুক্ত হননি। এছাড়া একটি হাসপাতাল থেকে নদীতেও অনেক লাশ ফেলে দেওয়া হয়েছে, তাদেরও পরিচয় শনাক্তের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হলে শহিদের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়ে যাবে।”
গণহত্যার বিচার প্রসঙ্গে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, “এই গণহত্যার সঙ্গে যারা জড়িত, তারা যত প্রভাবশালী বা যত বড়ই হোক না কেন, তাদের বিচার বাংলার মাটিতেই নিশ্চিত করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও উল্লেখ করেন, ঘটনার পর আলামত নষ্ট ও লাশ গুম করার যে অপচেষ্টা চালানো হয়েছিল, তদন্তের মাধ্যমে তার সবটুকুই বের করে আনা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে তিনি শহিদ পরিবারগুলোকে আশ্বস্ত করেন।
এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ একাধিক দাবিতে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার (১৫ জুলাই) বিকেলে…
হরমুজ প্রণালির টোল বিতর্ক এবং জুনের সমঝোতা স্মারক বাতিলের পর ইরানের কৌশলী ফাঁদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোটারিয়ান এম. নাজমুল হাসানের বিশেষ বিশ্লেষণ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত ও বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে ৩৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমনে পরিচালিত এই…
দেশের সামগ্রিক দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া বাকি সব এলাকায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার সকালে শিক্ষা…
দেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি, নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া ও সৃজনশীল মেধাকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে বিশেষ এক…
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ ভবনের মসজিদসহ বিভিন্ন কক্ষের ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি দলের হুইপ জি কে গউছ। সংসদ…
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর চিকিৎসা সক্ষমতা বৃদ্ধিতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার…
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) গৌরবময় ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে…
