কক্সবাজারে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ: আসামির যাবজ্জীবন
কক্সবাজারের চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণের অপরাধে পারভেজ মো. আবুল কালাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মো. জিয়াউদ্দিন বাবু, বরিশাল ব্যুরো: বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, জুলাই আন্দোলন ছিল বৈষম্য, বঞ্চনা, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে এক ঐতিহাসিক গণপ্রতিরোধ। অপশাসনের বিরুদ্ধে গড়ে ওঠা এই আন্দোলনে সর্বস্তরের মানুষ নিজের প্রাণের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমাদের জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ, সাহসিকতা ও সংগ্রামের ইতিহাসকে মনে-প্রাণে ধারণ করতে হবে। ভবিষ্যতে যেন আর কোনো রক্তক্ষয়ী সংগ্রাম না হয়, সেজন্য দেশের প্রতিটি নাগরিককে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও তাঁদের পরিবারকে সহায়তা দিতে সরকার বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জীবনধারণের জন্য মাসিক সম্মানী ভাতা প্রদানসহ দেশ-বিদেশে উন্নত চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে আহত গেজেটভুক্ত ‘ক’ শ্রেণির জুলাই যোদ্ধাদের প্রতি মাসে ২০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির যোদ্ধাদের ১৫ হাজার টাকা এবং ‘গ’ শ্রেণির যোদ্ধাদের ১০ হাজার টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং তাঁদের কল্যাণ নিশ্চিত করতে সরকারের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. শরফুদ্দীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চান এবং বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আহত জুলাই যোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কক্সবাজারের চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণের অপরাধে পারভেজ মো. আবুল কালাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে ২ হাজার ২৬৮টি মামলা করেছে ডিএমপি। এ সময় ডাম্পিং করা হয়েছে ৪৮৬টি গাড়ি।
রাজশাহীর গোদাগাড়ীতে অনুমোদিত সীমার অতিরিক্ত সার মজুত রাখার অভিযোগে সার ডিলার সোলাইমান পাটোয়ারীকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রামের পাঁচলাইশ থেকে গ্যারেজ মালিক মো. হেলাল উদ্দিনকে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। গাড়ি শনাক্ত করেছে পুলিশ, উদ্ধার অভিযান অব্যাহত।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাজনৈতিক মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা এ বি এম রাশেদুল হাসান ওরফে ‘ডলার’-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরিশাল নগরের নতুন বাজার এলাকার ময়লার স্তূপ থেকে প্লাস্টিকের বাটিবন্দী এক ছেলে ও এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
নেত্রকোনার মদনে ফজরের নামাজ শেষে চা খাওয়ার কথা বলায় মানসিক ভারসাম্যহীন ছেলের বটির কোপে এলাহি মিয়া নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
কক্সবাজারে যৌন নিপীড়ন ও জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার কিশোর-কিশোরীদের সুরক্ষাসেবা সহজলভ্য করতে জাগো ফাউন্ডেশন ও ইউনিসেফের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
