জাতীয়

শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনা দেশে ফিরলে তার আত্মসমর্পণ করার কোনো সুযোগ থাকবে না এবং দেশে আসামাত্রই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরা বা না ফেরার বিষয়টি মূলত ভারত সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত অন্যান্য আসামিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তবে যেহেতু তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তাই তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমানে দিল্লিতে শেখ হাসিনার অবস্থান একজন পলাতক হিসেবে এবং সেখানে তার নির্দিষ্ট কোনো স্ট্যাটাস নেই। এমনকি তার কাছে কোনো পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টও নেই, যার ফলে যেকোনো জায়গায় যাতায়াতের জন্য তাকে অবশ্যই ছবিযুক্ত ট্রাভেল পারমিট বা প্রমাণপত্র সংগ্রহ করতে হবে।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফরের বিষয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নতুন কোনো দেশ সফরের তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি।

অন্যদিকে রোহিঙ্গা সংকটের বিষয়ে শামা ওবায়েদ বলেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এই বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করা হবে। বিগত ১৭ বছরে এই সমস্যাটিকে জিইয়ে রেখে আরও জটিল করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারি, বেসরকারি এবং কূটনৈতিক সব ধরনের চ্যানেল ব্যবহার করে এই সংকট স্থায়ীভাবে সমাধানের চেষ্টা চলছে।

Related News

শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বরে চালু হবে থার্ড টার্মিনাল

অহেতুক নাম পরিবর্তন না করে ১৬ ডিসেম্বরে থার্ড টার্মিনাল আংশিক চালুর ঘোষণা বিমান পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের। পরিচালনায় চুক্তি জাপানের সঙ্গে।

সংসদে আরো ৫টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন ও দুটি পুনর্গঠন

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে নতুন ৫টি স্থায়ী কমিটি গঠন ও ২টির সদস্য পদ পুনর্গঠন। চিফ হুইপের প্রস্তাবে কণ্ঠভোটে পাস।

হারানো অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ যৌথ অভিযান

দেশব্যাপী হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান শুরুর সিদ্ধান্ত। প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবে র‍্যাব। তথ্যদাতার পরিচয় গোপনের ঘোষণা।

দেশে শিশু নিখোঁজ ও গুমের ঘটনায় নজরদারি বাড়ানোর দাবি মহিলা পরিষদের

রাজধানীসহ দেশে শিশু নিখোঁজ ও গুমের ঘটনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। নিখোঁজ শিশুদের সন্ধানে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি।

রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা আপিল বিভাগের

হাইকোর্টে একাধিক রিট করে তথ্য গোপনের অভিযোগে রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে মন্ত্রীদের বক্তব্যে ডেপুটি স্পিকারের অসন্তোষ

জাতীয় সংসদে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে আলোচনা। প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের বক্তব্যে ডেপুটি স্পিকারের অসন্তোষ প্রকাশ।

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, একটি ‘মাফিয়া গ্যাং’: ডা.জাহেদ উর রহমান

আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয় বরং ‘মাফিয়া গ্যাং’ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা।

Search