বিনোদন

আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি

আটলান্টায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ চলাকালীন নিজের প্রিয় দল নিয়ে এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। আর্জেন্টিনা দলের কট্টর সমর্থক এই অভিনেত্রী জানিয়েছেন, তার প্রিয় দল এবারের কাপ জিতলেই তিনি আবার বিয়ে করবেন।

বুধবার (১৫ জুলাই) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। সেখানে পরীমণি লেখেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব ফাইনাল।” পোস্টের শেষে বেশ কয়েকটি ইমোজিও জুড়ে দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি শেয়ার করার পরপরই তা ব্যাপক সাড়া ফেলে। মাত্র ২০ মিনিটের মধ্যে পোস্টটিতে ৪২ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়ে এবং প্রায় তিন হাজার শেয়ার হয়। তবে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত মন্তব্য এড়াতে নিজের এই পোস্টটির কমেন্ট সেকশন বন্ধ রেখেছিলেন নায়িকা।

ব্যক্তিগত জীবনে একাধিক বিয়ে ও বিচ্ছেদ নিয়ে পরীমণি এর আগেও বহুবার আলোচনা-সমালোচনার কেন্দ্রে এসেছেন। ক্যারিয়ারের শুরুর দিকে কাজিন ইসমাইল হোসেন, পরবর্তীতে ফুটবলার ফেরদৌস কবীর সৌরভ এবং এরপর সাংবাদিক তামিম হাসানের সঙ্গে তার বিয়ের খবর আলোচনায় আসে। ২০২০ সালে তিনি নির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ে করলেও সেই সংসার বেশিদিন টেকেনি। এরপর ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন তিনি। এই দম্পতির ঘরে শাহীম মুহাম্মদ পুণ্য নামের একটি পুত্রসন্তান রয়েছে। তবে নানা টানাপোড়েনের পর ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজের সঙ্গেও তার আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে।

বর্তমানে ছেলে পুণ্য ও কন্যাসন্তান প্রিয়মকে ঘিরেই পরীমণির পুরো জগৎ। সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানকে বড় করার পাশাপাশি চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করে যাচ্ছেন এই তারকা।

Related News

পরিবারসহ ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা

বিনোদন ডেস্ক: পবিত্র ওমরাহ হজ পালন করতে পরিবারসহ বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এবারের ওমরাহ সফরে তাঁর সঙ্গী হয়েছেন বাবা,…

অভিনেতা আলভীকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি

স্ত্রী আফরা ইভনাত ইকরাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়ার ১০ দিনের রিমান্ড…

সাকলায়েনের চাকরি যাওয়া নিয়ে পরীমনির বিস্ফোরক মন্তব্য!

বিনোদন প্রতিবেদক: চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ‘নৈতিকতাবহির্ভূত’ সম্পর্কের জেরে অবশেষে চাকরি হারাতে হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিঞ্চার (এডিসি) মো. গোলাম…

দীর্ঘ ৫ বছর পর ক্যামেরার সামনে টম-জেনডায়া: নতুন স্পাইডার-ম্যানের আমেজ, তবে অমীমাংসিতই রইল বিয়ে-রহস্য

স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে সিনেমার প্রচারণায় দীর্ঘ ৫ বছর পর একসঙ্গে ধরা দিলেন টম হল্যান্ড ও জেনডায়া। বিয়ে এবং বাগদানের গুঞ্জন নিয়ে এবারও নীরব রইলেন এই হলিউড জুটি।

কনটেন্ট ক্রিয়েটর ও জুলাই যোদ্ধা কারিনা কায়সারের অকালমৃত্যু

ফুটবলার কায়সার হামিদের মেয়ে ও বিশিষ্ট কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জুলাই আন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করে শোকাহত আসিফ নজরুল ও নাহিদ ইসলাম।

এপস্টেইনের সাথে সম্পর্ক অস্বীকার জিজি হাদিদের

জেফরি এপস্টেইন নথিতে নাম আসা নিয়ে নীরবতা ভাঙলেন জিজি হাদিদ। এপস্টেইনের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করে একে ভয়ংকর অভিজ্ঞতা বললেন সুপারমডেল।

আরতি সিংকে কারিনা কাপুরের কড়া চাউনি ভাইরাল

আইএসপিএল গ্যালারিতে সাইফ আলি খানের সঙ্গে ছবি তোলা নিয়ে আরতি সিংয়ের ওপর কারিনা কাপুরের বিরক্তি। ভাইরাল ভিডিও ও নেটিজেনদের প্রতিক্রিয়ার বিস্তারিত।

নাঈম-শাবনাজের বড় মেয়ের বিয়ে সম্পন্ন

জনপ্রিয় চিত্রনায়ক নাঈম ও শাবনাজের বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ের খবর। পাত্র ইহসান মনসুর চৌধুরী ও বিয়ের বিস্তারিত তথ্য জানুন।

Search