জাতীয়

প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না তারেক রহমান: জিয়াউদ্দিন হায়দার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি উল্লেখ করেন, বিএনপির প্রতিশোধ হবে দেশের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের জীবনযাত্রার মান ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জিয়াউদ্দিন হায়দার ১৬ জুলাইকে দেশের ইতিহাসের একটি স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করে বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে এই দিনেই আবু সাঈদ শহীদ হয়েছিলেন। এরপর মুগ্ধ ও ওয়াসিমসহ অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। তাই আমাদের সবাইকে জুলাইয়ের সেই গণআন্দোলনের চেতনা মনে ধারণ করে এগিয়ে যেতে হবে।

ঝালকাঠি জেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এই অঞ্চলটি এতদিন উন্নয়নে বেশ পিছিয়ে ছিল। জেলাটির সামগ্রিক অগ্রগতির জন্য ইতোমধ্যে ৮০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে নলছিটি উপজেলা বিশেষ অগ্রাধিকার পাবে। বিশেষ করে নলছিটি ও ঝালকাঠির যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক করতে সুগন্ধা নদীর ওপর একটি সেতু নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। বিএনপি সরকার এই সেতুটি নির্মাণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলালের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মো. মজিবর রহমান, উপজেলার সাবেক সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি আক্কাস সিকদার এবং জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজভী আহমেদ সবুজসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related News

শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বরে চালু হবে থার্ড টার্মিনাল

অহেতুক নাম পরিবর্তন না করে ১৬ ডিসেম্বরে থার্ড টার্মিনাল আংশিক চালুর ঘোষণা বিমান পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের। পরিচালনায় চুক্তি জাপানের সঙ্গে।

সংসদে আরো ৫টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন ও দুটি পুনর্গঠন

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে নতুন ৫টি স্থায়ী কমিটি গঠন ও ২টির সদস্য পদ পুনর্গঠন। চিফ হুইপের প্রস্তাবে কণ্ঠভোটে পাস।

হারানো অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ যৌথ অভিযান

দেশব্যাপী হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান শুরুর সিদ্ধান্ত। প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবে র‍্যাব। তথ্যদাতার পরিচয় গোপনের ঘোষণা।

দেশে শিশু নিখোঁজ ও গুমের ঘটনায় নজরদারি বাড়ানোর দাবি মহিলা পরিষদের

রাজধানীসহ দেশে শিশু নিখোঁজ ও গুমের ঘটনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। নিখোঁজ শিশুদের সন্ধানে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি।

রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা আপিল বিভাগের

হাইকোর্টে একাধিক রিট করে তথ্য গোপনের অভিযোগে রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে মন্ত্রীদের বক্তব্যে ডেপুটি স্পিকারের অসন্তোষ

জাতীয় সংসদে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে আলোচনা। প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের বক্তব্যে ডেপুটি স্পিকারের অসন্তোষ প্রকাশ।

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, একটি ‘মাফিয়া গ্যাং’: ডা.জাহেদ উর রহমান

আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয় বরং ‘মাফিয়া গ্যাং’ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা।

Search