হুথি হামলায় সৌদি আরবে ৭৩ বেসামরিক নাগরিক আহত
দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে শাসক-বিরোধী সংঘাত চরমে পৌঁছেছে। বিরোধী দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘২০৩১ সালে সব হিসাব বুঝে নেব’ মন্তব্যের কড়া জবাব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিষেককে পাল্টা কটাক্ষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেছেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের নাম-নিশান থাকবে না। এটা আমার দায়িত্ব। আর ২০৩১ সালে আপনি বাইরে থাকলে তবেই তো হিসাব নেবেন।
গত মঙ্গলবার (২১ জুলাই) ‘শহীদ দিবস’ উপলক্ষে কলকাতার বিড়লা তারামণ্ডলের কাছে আয়োজিত রাজনৈতিক সমাবেশে দীর্ঘদিন পর বক্তব্য দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি দাবি করেন, গত মে মাসের বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গঠন করলেও এবং দল ভাঙার ষড়যন্ত্র চললেও তৃণমূলকে দুর্বল করা যাবে না।
সমাবেশে নতুন তৃণমূলের বার্তা দিয়ে অভিষেক বলেন:
গাদ্দারি করে তৃণমূলকে দুর্বল করা যাবে না। আজ থেকে নতুন তৃণমূলের জন্ম হলো, যা আগামী ৪০ বছর বাংলায় লড়াই চালাবে। ২০৩১ সালের নির্বাচনে সব হিসাব বুঝে নেব।
উল্লেখ্য, গত মে মাসে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি জয়ী হয়ে সরকার গঠন করে এবং ৮০টি আসন নিয়ে তৃণমূল বিরোধী দলের ভূমিকা পায়। কিন্তু নির্বাচনের পর থেকেই তৃণমূলে ধস নামে। ৮০ জন বিধায়কের মধ্যে প্রায় ৭০ জন বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অংশে যোগ দেন এবং ২৮ লোকসভা সদস্যের মধ্যে ২০ জন কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে নতুন দল ‘এনসিপিআই’-এ যোগ দিলে মমতা-অভিষেকের নেতৃত্বাধীন দল চরম সংকটে পড়ে।
অভিষেকের বক্তব্যের ঠিক এক দিন পর গতকাল বুধবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে এর কড়া জবাব দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তৃণমূলকে রাজ্য থেকে সম্পূর্ণ মুছে ফেলা হবে।
এর পাশাপাশি শুভেন্দু অধিকারী আমপান ত্রাণের দুর্নীতি নিয়ে বড় পদক্ষেপের ইঙ্গিত দিয়ে জানান, আগামী ২৫ জুলাই বিধানসভায় ভারতের নিয়ন্ত্রক ও মহা হিসাব নিরীক্ষকের (সিএজি) ২৮টি দুর্নীতির প্রতিবেদন পেশ করা হবে। সিএজি রিপোর্টের ওপর ভিত্তি করে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার অনুমতির জন্য রাজ্যপালের কাছে আবেদন জানানো হবে।
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে বলেন,
কেউ রেহাই পাবে না। যত দুর্নীতি হয়েছে, সব বের করে আনা হবে। আপনি বেঁচে থাকতে থাকতেই প্রমাণ করে দেব, আপনি প্রতিষ্ঠিত ‘চোর’।