শিক্ষা খাতের সংস্কার, নারী শিক্ষার অগ্রগতি ও আগামীর মানবসম্পদ : আতাউর রহমান মিন্টু
বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা, নারী শিক্ষার অভাবনীয় অগ্রগতি এবং টেকসই মানবসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় রোডম্যাপ নিয়ে আতাউর রহমান মিন্টু-এর বিশেষ বিশ্লেষণাত্মক নিবন্ধ।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মানবজাতির ইতিহাসে এক পরম পবিত্র ও মহিমান্বিত দিন। মানবসভ্যতা যখন অজ্ঞতা, অনাচার ও বৈষম্যের অন্ধকারে নিমজ্জিত ছিল, ঠিক তখনই বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র ধরাধ্যামে আগমন ঘটে সত্য, ন্যায় ও মানবিকতার এক নতুন বার্তা নিয়ে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রদত্ত বাণীতে মহানবী (সা.)-এর শান্তি, সততা, ক্ষমা, সহমর্মিতা ও সুশাসনের সুমহান আদর্শকে রাষ্ট্র ও সমাজ জীবনের সর্বস্তরে প্রতিফলিত করার যে উদাত্ত আহ্বান জানানো হয়েছে, তা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত অর্থবহ ও সময়োপযোগী।
রাসূলুল্লাহ (সা.) কেবল একটি নির্দিষ্ট জাতি বা ধর্মের জন্য নন, বরং সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন। পবিত্র কুরআনের বাণী অনুযায়ী তাঁর পবিত্র জীবনই হলো আমাদের জন্য সর্বোত্তম আদর্শ।
বর্তমান বিশ্ব যখন যুদ্ধ, হিংসা, রাজনৈতিক ও সামাজিক অসহিষ্ণুতা এবং অর্থনৈতিক বৈষম্যের এক জটিল সংকটের মুখোমুখি, তখন বিশ্বনবীর (সা.) শিক্ষা আমাদের পথ দেখাতে পারে।
জাতি, বর্ণ ও গোত্রভিত্তিক বিভেদ ভুলে মহানবী (সা.) যে সাম্য ও মানবাধিকারের সনদ দিয়ে গেছেন, তা আধুনিক গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি। এতিম, অসহায়, নারী, শিশু এবং সমাজের দুর্বল শ্রেণির অধিকার রক্ষায় রাসুল (সা.)-এর নির্দেশিত পথ অনুসরণ করলে যেকোনো সমাজে বৈষম্য দূর করা সম্ভব। মাদক, অপরাধ ও উগ্রপন্থা থেকে তরুণদের দূরে রাখতে মহানবীর (সা.) আদর্শ অনুসরণের বিকল্প নেই। সত্যবাদিতা, আমানতদারি ও পরোপকারের শিক্ষা নিয়ে আমাদের তরুণ প্রজন্ম একটি আদর্শ ও উন্নত বাংলাদেশ গঠনে বড় ভূমিকা রাখতে পারে।
একটি শান্তিপূর্ণ, প্রগতিশীল ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে মহানবী (সা.)-এর জীবনাদর্শ আমাদের ব্যক্তিগত চালচলন থেকে শুরু করে রাষ্ট্রীয় নীতি নির্ধারণেও প্রতিফলিত হওয়া জরুরি।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কেবল প্রথাগত পালনের বিষয় নয়; এটি মহানবীর (সা.) সুমহান শিক্ষাকে আমাদের ব্যক্তি, পারিবারিক ও জাতীয় জীবনে প্রতিফলিত করার এক অঙ্গীকারের দিন। বিভেদ ও অনৈক্য ভুলে মহানবী (সা.)-এর শিক্ষা অনুযায়ী ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধকে শক্তিশালী করাই হোক এই পবিত্র দিনের মূল চেতনা।
মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসুল (সা.)-এর পথ অনুসরণ করে একটি ইনসাফভিত্তিক, নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন।
লেখক: রোটারিয়ান এম. নাজমুল হাসান, বিশিষ্ট কলামিস্ট, রাজনীতিবিদ ও রাষ্ট্রচিন্তক।