জাতীয়

বিরামপুর সীমান্তে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত দিয়ে প্রায় ১৫ থেকে ১৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রতিরোধের মুখে পড়ে পুশইন করতে ব্যর্থ হয় তারা।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) রাত ১১টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির আওতাধীন গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
দাউদপুর বিওপি ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে বিএসএফ কাঁটাতারের বেড়া পার করে বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।
বিষয়টি স্থানীয়দের নজর কাড়লে তাঁরা তৎক্ষণাৎ জড়ো হয়ে ধাওয়া দেন। খবর পেয়ে বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বিজিবি ও সীমান্তসংলগ্ন সাধারণ মানুষের তীব্র বাধার কারণে ভোররাতের দিকে পুশইনের উদ্দেশ্যে আনা ওই ব্যক্তিদের সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
ঘটনার পর থেকে গোবিন্দপুর সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ও উসকানিমূলক তৎপরতা রোধে বিজিবি জওয়ানরা সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সীমান্ত পাহাড়ায় সতর্ক দৃষ্টি রাখছেন।

Related News

আন্তর্জাতিক মানে কৃষিপণ্য রপ্তানিতে গামা ইরেডিয়েশন প্রযুক্তির সূচনা: কৃষিমন্ত্রী

গাজীপুরে বিনা-র গামা ইরেডিয়েশন সেন্টারের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। পচনশীল কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে নতুন সম্ভাবনা।

বাংলাদেশ-জাপান অংশীদারিত্ব জোরদার, ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

টোকিওতে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও বিগ-বি রূপরেখা সম্প্রসারণের ঘোষণা। বাংলাদেশ-জাপান যৌথ বিবৃতি প্রকাশ।

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান |

টোকিওতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সেমিনারে চিকিৎসা ও গবেষণায় সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান ডা. জুবাইদা রহমান।

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামো সহযোগিতায় জোর

টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দ্বিপক্ষীয় বৈঠক। ৬.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ ও জ্বালানি-অবকাঠামো খাতে সহযোগিতার আহ্বান।

টোকিওতে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেছে সংসদীয় মৈত্রী লীগ। বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আশাবাদ।

তারেক রহমানের জাপান সফর: অর্থনৈতিক কূটনীতির নতুন দিগন্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের টোকিও সফর ও জাপানের সাথে ৫০০ কোটি ডলারের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে রোটারিয়ান এম নাজমুল হাসানের বিশেষ নিবন্ধ।

স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সাক্ষাৎ। সংসদীয় মৈত্রী গ্রুপ ও বিনিয়োগে আলোচনা।

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা

ঢাকাসহ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপিত হচ্ছে। ফানুস উড়ানো ও বিশেষ প্রার্থনাসহ বর্ষাবাসের আনুষ্ঠানিক সমাপ্তি।

Search