বিনোদন

স্বামী শিলাদিত্যকে নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল

বিনোদন: সংগীতজীবনের চরম ব্যস্ততা এবং সংসার—দুই দিক একসঙ্গে সামলাতে জীবনসঙ্গীর সহযোগিতা যে কতটা গুরুত্বপূর্ণ, তা আরও একবার স্পষ্ট করলেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। সম্প্রতি ভারতের একটি অনুষ্ঠানে স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে সুখের দাম্পত্য জীবন, সংসারের দায়িত্ব ভাগাভাগি ও পারস্পরিক বোঝাপড়া নিয়ে খোলামেলা কথা বলেছেন এই গায়িকা। শিলাদিত্যকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলেও উল্লেখ করেছেন তিনি।

অনুষ্ঠানে শ্রেয়া জানান, সংসারের নানা কাজ স্বামী শিলাদিত্য নিজ দায়িত্বেই করে থাকেন। নিজের ব্যবহৃত বাসন নিজে পরিষ্কার করা থেকে শুরু করে রান্নাঘর গুছিয়ে রাখার কাজও পরম যত্নে করেন তিনি। এমনকি শ্রেয়া নিজে এসব করতে গেলে শিলাদিত্য বরং বিরক্ত হন বলেও জানান গায়িকা। দুজনেরই পেশাগত ব্যস্ততা থাকায় দিনের শেষে ঘরের কাজ তারা নিজেদের মধ্যে ভাগ করে নেন এবং একে অপরকে সবসময় ঘরে আটকে রাখার জন্য চাপ দেন না।

কাজের প্রয়োজনে কখনো মাসের পর মাস ঘরের বাইরে থাকতে হলেও শিলাদিত্য তাঁকে নিয়ে কখনো কোনো প্রশ্ন তোলেননি বলে জানান শ্রেয়া। বরং সম্পর্কের শুরু থেকেই স্বামীর কাছ থেকে অফুরন্ত বিশ্বাস ও নিরাপত্তার অনুভূতি পেয়েছেন তিনি। দাম্পত্য সম্পর্কের বিষয়ে শ্রেয়া জানান, তাঁদের সম্পর্কে অহংবোধের কোনো স্থান নেই এবং চিন্তাভাবনার দিক থেকেও দুজনের মধ্যে দারুণ মিল রয়েছে।

শৈশবের বন্ধু থেকে প্রেমের সম্পর্ক এবং দীর্ঘ ১০ বছর তা গণমাধ্যমের আড়ালে রাখার পর ২০১৫ সালে ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রেয়া ও শিলাদিত্য। পরবর্তীতে ২০২১ সালে তাঁদের কোলজুড়ে আসে পুত্রসন্তান দেবযান। বর্তমানে সন্তান ও সংগীতজীবন—উভয় দিক সফলভাবে সামলে এগিয়ে চলা শ্রেয়া মনে করেন, কাজের ব্যস্ততার মাঝেও স্বামীর এই অকুন্ঠ সমর্থন ও ভালোবাসাই তাঁদের সুখী দাম্পত্যের মূল চাবিকাঠি।

Related News

ভেনিস উৎসবে সফল প্রদর্শনী ও ইতিহাস গড়া ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে দর্শকের উন্মাদনা

ভেনিস চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার সফল প্রদর্শনী সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে যা বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক অর্জন।

হার্দিকের সঙ্গে প্রেমের গুঞ্জন: ট্রোলকারীকে কড়া জবাব দিলেন আমিশা প্যাটেল

ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ানোর ঘটনায় সোশ্যাল মিডিয়ায় এক ট্রোলকারীকে ব্যঙ্গাত্মক ও কড়া ভাষায় জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল।

চল্লিশে এসেও দীপ্তিময়ী কুসুম শিকদার, জানালেন সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র

চল্লিশ পেরোলেও রূপ ও আত্মবিশ্বাসে অনন্য কুসুম শিকদার। সামাজিক মাধ্যমে সুখী, সুন্দর ও মানসিকভাবে সুস্থ থাকার চারটি চমৎকার মন্ত্র শেয়ার করেছেন তিনি।

কোলে সদ্যোজাতকে নিয়ে পরীমণির রহস্যময় পোস্ট: তবে কি আবারও মা হলেন নায়িকা?

কোলে সদ্যোজাত শিশুকে নিয়ে পরীমণির ‘তিন নাম্বার জন ডান’ ক্যাপশনের পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। ভক্তদের মনে প্রশ্ন, তবে কি আবারও সন্তান দত্তক নিলেন নায়িকা?

ভেনিস উৎসবে ইতিহাস গড়ল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

লির ভেনিস চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত বাংলাদেশি সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

আন্ডারওয়ার্ল্ডের হুমকি পেয়েও যে কারণে মাথা নত করেননি শাহরুখ খান

আন্ডারওয়ার্ল্ড থেকে গুলির হুমকি পেলেও কীভাবে নির্ভীকভাবে তাদের মোকাবিলা করেছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান, তা প্রকাশ করেছেন পরিচালক সঞ্জয় গুপ্ত।

‘থ্রি ইডিয়টস’-এর সেই ৫ সেপ্টেম্বর: আজও ভক্তদের মনে তাজা চতুর রামালিঙ্গমের চ্যালেঞ্জ

শিক্ষক দিবস উপলক্ষে সামাজিক মাধ্যমে আবারও ভাইরাল হয়েছে ‘থ্রি ইডিয়টস’ সিনেমার চতুর রামালিঙ্গমের সেই ৫ সেপ্টেম্বরের চ্যালেঞ্জ ও আইকনিক দৃশ্য।

ভৌতিক ছবি ‘আন্ধার’-এ সিয়াম আহমেদের রহস্যময় লুক উন্মোচন, চরিত্রের নাম ‘দেলোয়ার’

রায়হান রাফীর ভৌতিক সিনেমা ‘আন্ধার’-এ নিজের নতুন রহস্যময় লুক ও চরিত্রের নাম ‘দেলোয়ার’ প্রকাশ করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। আসছে আগামী মাসে।

Search