মুম্বাইয়ে বিক্ষোভের পর শরীরে চোটের চিহ্ন দেখালেন অভিনেত্রী জেন, আটক হন ইমরান খান
মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখালেন জেন মেরি খান। সাথে আটক হন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। বিনোদন সংবাদ।
বিনোদন: বলিউডের জনপ্রিয় তারকা পরিণীতি চোপড়া এর আগে ওটিটিতে পা রাখলেও এবারই প্রথম কোনো পূর্ণাঙ্গ ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন। নেটফ্লিক্সের নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’-এর মাধ্যমে ওটিটির এই নতুন মাধ্যমে যাত্রা শুরু করছেন এই অভিনেত্রী। গত বছরের ফেব্রুয়ারিতে সিরিজটির ঘোষণা আসার পর শুটিং ও অন্যান্য কাজ শেষে এবার এর আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হলো। আগামী ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে প্রতীক্ষিত এই সিরিজটি।
‘শাক’ সিরিজে পরিণীতি চোপড়াকে দেখা যাবে এক সংগ্রামী মায়ের চরিত্রে, যার সন্তান হারিয়ে গেছে দীর্ঘ ৯ বছর আগে। সন্তানকে খুঁজে পাওয়ার জন্য এই দীর্ঘ সময়ের লড়াই, মাতৃত্বের অকৃত্রিম আবেগ এবং চারপাশের চেনা সম্পর্কের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলার এক টানটান উত্তেজনার গল্প তুলে ধরা হয়েছে এতে।
সিরিজটির পরিচালক রেন্সিল ডি’সিলভা বলেন, “শাক মূলত চরম অনিশ্চয়তার ওপর দাঁড়িয়ে থাকা একটি থ্রিলার। এখানে উন্মোচিত হওয়া প্রতিটি গোপন সত্য নতুন প্রশ্নের জন্ম দেয় এবং প্রতিটি সম্পর্কের আড়ালে বেরিয়ে আসে রহস্যের নতুন স্তর। দীর্ঘ ৯ বছর ধরে হার না মানা এক মায়ের আবেগঘন ও রোমাঞ্চকর জার্নিকে পর্দায় ফুটিয়ে তুলতে পেরে আমি আনন্দিত।”
নেটফ্লিক্স ইন্ডিয়ার সিরিজ হেড তানিয়া বামী জানান, এটি কেবল একটি রোমাঞ্চকর ক্রাইম ড্রামাই নয়, এর মূল প্রাণ লুকিয়ে আছে সন্তানহারা এক মায়ের আপসহীন সংগ্রামের ভেতরে। সন্তানের জন্য মায়ের তীব্র আকুলতা এবং থ্রিলারের চমৎকার মেলবন্ধন দর্শকদের ভাবাতে বাধ্য করবে।
পরিণীতি চোপড়া ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন একদল শক্তিশালী তারকা। এর মধ্যে রয়েছেন সোনি রাজদান, অনূপ সোনি, জেনিফার উইঙ্গেট, তাহির রাজ ভাসিন, সুমিত ব্যাস, হারলিন শেঠি ও ধ্রুব চৌধুরীর মতো জনপ্রিয় মুখেরা।
মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখালেন জেন মেরি খান। সাথে আটক হন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। বিনোদন সংবাদ।
দক্ষিণি সিনেমায় কাজের প্রস্তাবের আড়ালে শারীরিক সম্পর্কের শর্ত দেওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী নীতি টেলর। সাবেক প্রেমিকের হাতে নির্যাতনের অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।
‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন সিনেমায় কারা অভিনয় করবেন, বিদ্যা বালান ফিরবেন কি না—এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করা আরজে মিটে ৩৪ বছর বয়সে মারা গেছেন। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কাজ করতেন তিনি।
মাত্র আড়াই কোটি রুপি বাজেটে নির্মিত কন্নড় সিনেমা ‘প্রেমাদা ওরালি’ মুক্তির ১৮ দিনে ভারতে প্রায় ৫৯ কোটি রুপি নেট আয় করেছে। ব্যতিক্রমী প্রচার ও দর্শকের ইতিবাচক সাড়া সিনেমাটির সাফল্যে ভূমিকা রেখেছে।
ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পেতে অস্বস্তিকর পরিস্থিতি মেনে নেওয়া, ‘গেম অব থ্রোনস’-এ বডি ডাবল ব্যবহারের সিদ্ধান্ত এবং হলিউডের ক্ষমতার রাজনীতি নিয়ে কথা বলেছেন লিনা হেডি।
দীর্ঘ ছয় বছর পর ওটিটি সিরিজের মাধ্যমে অভিনয়ে ফিরছেন বলিউড তারকা বিপাশা বসু। হংসল মেহতা পরিচালিত প্রাইম ভিডিওর এই সিরিজে আছেন সানি কৌশলও। বিনোদন সংবাদ।
ক্যারিয়ারের শুরুর দিকে কাস্টিং কাউচের শিকার হওয়া এবং সাবেক প্রেমিকের হাতে শারীরিক নির্যাতনের অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী নীতি টেলর।
