স্বাস্থ্য

হামের সংক্রমণ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ টিকাদান: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: দেশে হামের বর্তমান সংক্রমণ সফলভাবে মোকাবিলা করার লক্ষ্যে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় দফায় বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, এই ক্যাম্পেইনের জন্য প্রয়োজনীয় অধিকাংশ টিকা ইতোমধ্যে ইউনিসেফের মাধ্যমে দেশে এসে পৌঁছেছে এবং বাকি টিকাগুলো আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে দেশে এসে পৌঁছাবে।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ঢাকার ধানমণ্ডির ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে অ্যাসোসিয়েশন ফর ডিজএবলড পিপল (এডিপি) ও রোটারি ক্লাব আহসান মঞ্জিল আয়োজিত ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের পূর্ববর্তী টিকাদান ক্যাম্পেইন শেষ হওয়ার পরও সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় সরকার সফলভাবে ‘মপ-আপ’ কার্যক্রম পরিচালনা করেছে। এই বিশেষ ব্যবস্থার আওতায় নতুন করে আরও ১৪ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, “আগের সরকার দেশে কোনো টিকার পর্যাপ্ত মজুত বা ব্যবস্থা রেখে যায়নি। এমন সংকটময় পরিস্থিতিতেও বর্তমান সরকার মাত্র ২১ দিনের ব্যবধানে ১ কোটি ৮৫ লাখ শিশুর জন্য জরুরি ভিত্তিতে টিকা সংগ্রহ করে তা দিয়ে সফলভাবে টিকাদান কার্যক্রম সম্পন্ন করেছে।”

ডেঙ্গু সংক্রমণ নিয়ে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে রোগীর অতিরিক্ত চাপ কমাতে দেশের প্রান্তিক ও তৃণমূল পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা আরও জোরদার করা হয়েছে। প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত আইসোলেশন বেড প্রস্তুত রাখার পাশাপাশি মোবাইল হাসপাতালের ব্যবস্থাও করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, উপজেলা পর্যায়েই ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। এর মাধ্যমে বড় বা টারশিয়ারি হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কমানো সম্ভব হচ্ছে। পাশাপাশি সোসাইটি অব মেডিসিনের সার্বিক সহযোগিতায় উপজেলা পর্যায়ের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত সমন্বয় ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

Related News

চিকিৎসার পরও কেন ফিরে আসে পাইলসের সমস্যা?

পাইলসের সফল চিকিৎসার পরও কেন একই সমস্যা বারবার ফিরে আসে? কোষ্ঠকাঠিন্য, ভুল খাদ্যাভ্যাস ও টয়লেটের খারাপ অভ্যাসসহ এর পেছনের প্রধান কারণগুলো জেনে নিন।

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা, মাঠে নামছে স্বাস্থ্য মন্ত্রণালয়

সেপ্টেম্বরের শেষ দিক থেকে অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কার কথা জানিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এ এম এ মুহিত।

স্বজনদের হামলার প্রতিবাদ: বগুড়া শজিমেক হাসপাতালের বহির্বিভাগ বন্ধ করে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রোগীর মৃত্যুর জেরে হামলার প্রতিবাদে বগুড়ার শজিমেক হাসপাতালের বহির্বিভাগ বন্ধ করে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন ইন্টার্ন চিকিৎসকেরা। দুর্ভোগে পড়েছেন রোগীরা।

বাকৃবির জার্মপ্লাজম সেন্টারে বিরল দুই ফল: তৈকর ও বনকাঁকরোলের গল্প

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারে দেখা মিলেছে বিরল ও পুষ্টিগুণসমৃদ্ধ ফল তৈকর এবং বনকাঁকরোলের। জেনে নিন এই ফলগুলোর বিস্তারিত বৈশিষ্ট্য।

হামে মৃত্যু শূন্যে, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করলেন স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ব তামাক মুক্ত দিবসে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানালেন গত এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমেছে। জনস্বার্থে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের ঘোষণা।

ভূমিকম্প থামলেও কেন মাথা ঘোরায়?

ভূমিকম্পের পর মাথা ঘোরা একটি সাধারণ ভেস্টিবুলার প্রতিক্রিয়া। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত সক্রিয় ভেস্টিবুলার সিস্টেম ও করটিসল হরমোন এর জন্য দায়ী। কখন সতর্ক হতে হবে এবং করণীয় কী, তা জানুন।

ডেঙ্গু পরিস্থিতি: একদিনে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৯৫ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু এবং ১,১৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৩ জনে

কালিজিরা: মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ (হাব্বাতুস সাওদা)—উপকারিতা ও খাওয়ার নিয়ম, যা বিজ্ঞানও স্বীকার করে

নবীজির (সা.) হাদিসে ‘সব রোগের ওষুধ’ বলা কালিজিরা (Nigella sativa) এখন আধুনিক বিজ্ঞানে থাইমোকুইনোন-এর কারণে প্রমাণিত। রোগ প্রতিরোধ, ডায়াবেটিস ও ক্যানসার প্রতিরোধে কালিজিরার উপকারিতা এবং সেবনের পদ্ধতি।

Search