রাজনীতি

গণতন্ত্র অর্জনে ডিআরইউর ভূমিকা অনন্য: রুহুল কবির রিজভী

ঢাকা: বাংলাদেশের গণতন্ত্র অর্জনে এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রাঙ্গণে ডিআরইউ’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় ডিআরইউ’র সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সংগঠনের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের ত্যাগের কথা স্মরণ করে রুহুল কবির রিজভী বলেন, “যে সময়ে মতপ্রকাশের স্বাধীনতা অবদমিত ছিল, সরকারের বিরুদ্ধে কথা বলা ছিল একরকম পাপ এবং ঘোরতর অন্যায়—সেই সংকটময় মুহূর্তেও সাংবাদিকরা সত্য প্রকাশে পিছপা হননি। আমরা রাজনৈতিক দলগুলো আন্দোলন-সংগ্রামে যতটুকু স্পেস বা সুযোগ পেয়েছি, তা প্রচার ও প্রকাশ করতে ডিআরইউ কখনো দ্বিধা করেনি।”

তিনি আরও বলেন, সত্য সংবাদ প্রকাশের দায়ে অতীতে গণমাধ্যমকর্মীদের ওপর নানা ধরনের সরকারি চাপ ও নির্যাতন নেমে এসেছে। কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন কালো আইনের শিকার হয়ে অনেক সাংবাদিককে নিগৃহীত হতে হয়েছে, সহ্য করতে হয়েছে জেল ও জুলুম।

বর্তমান স্বাধীন ও মুক্ত পরিবেশের কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ লড়াই ও পরিস্থিতির প্রেক্ষাপটে আজ আমরা একটি মুক্ত পরিবেশ পাচ্ছি। এই মুক্ত পরিবেশে সরকারে যারা আছেন এবং যারা সরকারের বাইরে বিরোধী দলে আছেন—সকলেই মুক্ত কণ্ঠে সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারবেন। সমাজের এই ভারসাম্য ও জবাবদিহিতার মাধ্যমেই একটি সুস্থ গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র গড়ে ওঠে। আর এই গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ হলো স্বাধীন গণমাধ্যম। ডিআরইউ এই পথচলায় সবসময় অগ্রগামী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Related News

বিএনপি কথায় নয়, বাস্তবায়নে বিশ্বাস করে: সমাজকল্যাণমন্ত্রী

বিএনপি শুধু কথা বলে না, কাজে বিশ্বাস করে—মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফুলগাজী সফর উপলক্ষে তিনি এ কথা বলেন।

বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না’: রুমিন ফারহানা

বিএনপি ক্ষমতায় এলে দেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক ব্যক্তিত্ব রুমিন ফারহানা। তার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা।

তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: ড. খন্দকার মারুফ

কুমিল্লার দাউদকান্দিতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে টেকসই গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।

নোয়াখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদ ও ব্যক্তির জমি দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাতে মসজিদের ওয়াকফ ও ব্যক্তির জমি মাটি ফেলে জবরদখলের অভিযোগ উঠেছে জামায়াত নেতা মাওলানা মিজানুর রহমান রাজুর বিরুদ্ধে।

নেত্রকোনায় ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা: এনসিপি নেত্রী সাদিয়া ইসলাম গ্রেপ্তার

নেত্রকোনায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী সাদিয়া ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পতেঙ্গায় চাঁদাবাজির ‘দানব’ কৃষক দল নেতা আলমগীর

৫ আগস্টের পর চট্টগ্রাম পতেঙ্গায় চাঁদাবাজি ও দখলবাজির ত্রাস সৃষ্টি করেছেন মহানগর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর। খেয়াঘাট থেকে চোরাচালান—সবখানেই তার নিয়ন্ত্রণ।

এনসিপির যশোর জেলা কমিটি অনুমোদন, আহ্বায়ক নুরুজ্জামান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার ছয় মাস মেয়াদি ১১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। আহ্বায়ক নুরুজ্জামান ও সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ।

সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী আর নেই

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. মনোয়ার হোসেন চৌধুরী রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Search