রাজনীতি

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী বিএনপি’র বিশেষ সচেতনতা অভিযান ও প্রচারপত্র বিতরণের সিদ্ধান্ত

রাজনীতি ও জাতীয়: ডেঙ্গুর ভয়াবহ বিস্তার প্রতিরোধ ও প্রতিকারে ঢাকাসহ দেশজুড়ে সচেতনতামূলক কার্যক্রম এবং প্রচারপত্র (লিফলেট) বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শে প্রস্তুত করা এসব প্রচারপত্রের মাধ্যমে সাধারণ মানুষকে এডিস মশার বিস্তার রোধে সচেতন করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনে সচেতনতামূলক বিজ্ঞাপন ও অনুষ্ঠান প্রচার করা হবে।

গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সন্ধ্যা সোয়া ৭টায় এ সভা অনুষ্ঠিত হয়।

স্থায়ী কমিটির সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে বিনামূল্যে মশারি সরবরাহ এবং স্কাউট, গার্ল গাইডস ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার বিষয়গুলো গুরুত্ব পায়।

আবর্জনা ব্যবস্থাপনা: এডিস মশার বংশবৃদ্ধি ঠেকাতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাটবাজারে দ্রুত সুনির্দিষ্ট স্থান নির্ধারণ করে ময়লা-আবর্জনা ফেলার অনুরোধ জানানো হয়েছে।

দলীয় তদারকি: আবর্জনা অপসারণ কার্যক্রম সফল করতে বিএনপির নেতা-কর্মীরা মাঠপর্যায়ে প্রচার চালানোর পাশাপাশি সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করবেন।

ধন্যবাদ জ্ঞাপন: ডেঙ্গু নিয়ন্ত্রণে গৃহীত সময়োপযোগী কার্যক্রমের জন্য স্থায়ী কমিটির সদস্যবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বসম্মতভাবে ধন্যবাদ জানান।

বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁর শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন বোর্ডের শিডিউল ঘোষণা করা হয়েছে:

১৫ সেপ্টেম্বর  পল্টন কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ

১৬ সেপ্টেম্বর  আবেদনপত্র পূরণ করে কার্যালয়ে জমা দান

১৮ সেপ্টেম্বর (সন্ধ্যা)  জাতীয় স্থায়ী কমিটির সভায় চূড়ান্ত প্রার্থী ঘোষণা

সভায় দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কোনো কারণে পদ শূন্য হলে গঠনতন্ত্রের বিধান অনুসরণ করে ঠিক নিচের পদের নেতাকে পদোন্নতি দিয়ে শূন্য পদ পূরণের নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান।

চলতি সভায় জাতীয় স্থায়ী কমিটির নতুন চার সদস্য—রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও ডা. ফরহাদ হালিম ডোনার প্রথমবারের মতো অংশ নেন। সভার শুরুতে তাঁদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে উঠে আসা দু’জন নেতা বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে অন্তর্ভুক্ত হওয়ায় স্থায়ী কমিটির সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

স্থায়ী কমিটির সাধারণ এ বৈঠকে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

Related News

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ত্যাগী নেত্রী আফরোজা বেগম জলি, ফরম কিনছেন কাল

জাতীয় সংসদের সংরক্ষিত নারী শূন্য আসনে লড়তে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে যাচ্ছেন চট্টগ্রামের নেত্রী আফরোজা বেগম জলি।

রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের পোস্টের প্রতিবাদ, রাকসু ভবনে পোস্টার

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ভবনে পোস্টার সাঁটিয়েছেন ছাত্রদল নেতা আবদুল্লাহ আল কাফি।

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সম্ভাবনা নেই: জাহেদ উর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। বিদেশে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থার কথাও জানান তিনি।

ড. ইউনূসকে হেনস্তার অভিযোগে আসিফ নজরুলের নিন্দা

নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বিএনপির ফ্যামিলি কার্ডের সমালোচনায় সারোয়ার তুষার

সারের ডিলার নিয়োগে এমপি ও প্রভাবশালী নেতাদের স্বজনপ্রীতি এবং টাকার খেলার অভিযোগে বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেছেন এনসিপি নেতা সারোয়ার তুষার।

মুফতি এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে তারেক রহমানের রাজনৈতিক সহকারীর সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। আলোচনায় উঠে আসে ইসলামী মূল্যবোধ, রাজনীতি ও আলেমসমাজের ভূমিকা।

ছাত্রদলের সাবেক নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মরিয়মের আত্মহত্যা প্ররোচনা মামলা গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম ইসলামের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন ঢাকার আদালত।

Search