জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর হচ্ছে শ্যামলীর টিবি হাসপাতাল: ববি হাজ্জাজ
২৫০ শয্যার শ্যামলী টিবি হাসপাতাল হচ্ছে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট। ৫০০ শয্যা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ ও শূন্যপদ পূরণের ঘোষণা দিলেন ববি হাজ্জাজ।
স্বাস্থ্য: সারাদেশে চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচিতে অর্জিত হয়েছে অভূতপূর্ব সাফল্য। প্রাথমিক লক্ষ্যমাত্রা অতিক্রম করে ইতোমধ্যে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশুকে টিকার আওতায় আনা হয়েছে, যা মূল লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ (১০৯.৮%) বেশি। দেশে এখনও হামের প্রাদুর্ভাব বিদ্যমান থাকায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে পুনরায় সারাদেশে ব্যাপকভাবে নতুন টিকা ক্যাম্পেইন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
চলতি বছরের মার্চ মাসের শেষদিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার দ্রুত পদক্ষেপ নেয়।প্রথম দফা (৫ এপ্রিল): ১৮টি জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান।দ্বিতীয় দফা (১২ এপ্রিল): ৪টি সিটি কর্পোরেশনে (ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ) টিকাদান।
তৃতীয় দফা (২০ এপ্রিল থেকে চলমান): সারাদেশে একযোগে শুরু হওয়া ব্যাপক টিকাদান কর্মসূচি।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন শিশু। তবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যায়, বিভাগওয়ারী টিকা গ্রহণে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ সবচেয়ে এগিয়ে রয়েছে:ভাগওয়ারী টিকাদান প্রাপ্তির চিত্র:
ঢাকা বিভাগ ➔ ৪৯,১৯,৯১৩ জন।
চট্টগ্রাম বিভাগ ➔ ৪৮,৪১,৯২৪ জন।
রাজশাহী বিভাগ ➔ ২২,১৩,১৯৭ জন।
রংপুর বিভাগ ➔ ২০,৭৩,৪৮৮ জন।
খুলনা বিভাগ ➔ ১৬,৯৫,৭৭৯ জন।
ময়মনসিংহ বিভাগ ➔ ১৫,৩০,৯১৬ জন।
সিলেট বিভাগ ➔ ১৩,৮৫,৮০৫ জন।
বরিশাল বিভাগ ➔ ১১,১০,৬৯৮ জন।
এছাড়া সিটি কর্পোরেশন এলাকাগুলোর মধ্যে ঢাকা উত্তরের ৫ লাখ ৫৭ হাজার ৬৮৮ জন এবং ঢাকা দক্ষিণের ৪ লাখ ১৮ হাজার ৯৭২ জন শিশুসহ গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও খুলনায় উল্লেখযোগ্য সংখ্যক শিশু টিকা নিয়েছে।
আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া নতুন ক্যাম্পেইন সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান বলেন:
“শিশুদের নিয়মিত টিকা দেওয়া একটি নিরবচ্ছিন্ন চলমান প্রক্রিয়া। তবে ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে ব্যাপকভাবে হামের টিকা দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে, এটি মূলত সরকারের একটি বিশেষ বা বাড়তি তৎপরতা। আমাদের মূল লক্ষ্য—দেশের কোনো শিশুই যেন এই জীবনরক্ষাকারী টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে।”
২৫০ শয্যার শ্যামলী টিবি হাসপাতাল হচ্ছে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট। ৫০০ শয্যা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ ও শূন্যপদ পূরণের ঘোষণা দিলেন ববি হাজ্জাজ।
দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে ব্লাডারের মাংসপেশির স্থায়ী ক্ষতি ও ইউরিনারি সিস্টেমের নানা জটিলতা তৈরি হতে পারে। জেনে নিন স্বাস্থ্য ঝুঁকি।
হামের সংক্রমণ মোকাবিলায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশে দ্বিতীয় দফায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
পাইলসের সফল চিকিৎসার পরও কেন একই সমস্যা বারবার ফিরে আসে? কোষ্ঠকাঠিন্য, ভুল খাদ্যাভ্যাস ও টয়লেটের খারাপ অভ্যাসসহ এর পেছনের প্রধান কারণগুলো জেনে নিন।
সেপ্টেম্বরের শেষ দিক থেকে অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কার কথা জানিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এ এম এ মুহিত।
রোগীর মৃত্যুর জেরে হামলার প্রতিবাদে বগুড়ার শজিমেক হাসপাতালের বহির্বিভাগ বন্ধ করে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন ইন্টার্ন চিকিৎসকেরা। দুর্ভোগে পড়েছেন রোগীরা।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারে দেখা মিলেছে বিরল ও পুষ্টিগুণসমৃদ্ধ ফল তৈকর এবং বনকাঁকরোলের। জেনে নিন এই ফলগুলোর বিস্তারিত বৈশিষ্ট্য।
বিশ্ব তামাক মুক্ত দিবসে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানালেন গত এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমেছে। জনস্বার্থে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের ঘোষণা।
