শিক্ষাঙ্গন

৪ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত

ঢাকা: সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে এই প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের ওপর ভিত্তি করে পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি জানান, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পরই কেবল আনুষ্ঠানিকভাবে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব। ফল প্রকাশের পর খাতা পুনর্নিরীক্ষণের সময় এবং শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়।

অধ্যাপক নাজমুল হোসেন বলেন, “যদি অক্টোবরের মাঝামাঝি বা শেষ সপ্তাহের মধ্যে এইচএসসির ফল প্রকাশিত হয়, তবে আমরা নির্ধারিত ৪ ডিসেম্বরেই পরীক্ষা নিতে পারব। কিন্তু ফল প্রকাশে বিলম্ব হলে বাধ্য হয়েই আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাতে হবে। সেক্ষেত্রে বুয়েটসহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ঘোষিত তারিখগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে, নতুবা বড় ধরনের শিডিউল জটিলতা তৈরি হতে পারে।”

গত বছরের মতো এবারও একই দিনে এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানান অধিদপ্তরের ডিজি। বর্তমানে প্রশ্নপত্র প্রণয়ন, নম্বর বণ্টন এবং অন্যান্য আনুষঙ্গিক নীতিমালা নিয়ে কাজ চলছে। আগামী দেড় থেকে দুই সপ্তাহের মধ্যে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

উল্লেখ্য, এর আগের শিক্ষাবর্ষে (২০২৫-২৬) এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল এবং পরীক্ষার মাত্র দুই দিনের মাথায় ১৪ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হয়েছিল।

Related News

নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে ঝাঁজালো গন্ধে হঠাৎ অসুস্থ ১৮ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১৩

নোয়াখালীর হাতিয়ায় জোড়খালী উচ্চবিদ্যালয়ে শ্রেণিকক্ষে হঠাৎ ঝাঁজালো গন্ধে ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ১৩ জনকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক মাধ্যমে অনবরত ট্যাগ দিয়ে হ্যারাসমেন্টের শিকার ঢাবি শিক্ষক শেহরীন আমিন মোনামী

সামাজিক যোগাযোগমাধ্যমে অনবরত ট্যাগ দিয়ে হয়রানি করার অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।

১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার: এসএসসিতে ফেল প্রায় পৌনে ৭ লাখ, শূন্য পাস ৩১২ প্রতিষ্ঠান

১৯ বছরের মধ্যে সর্বনিম্ন ৬২.২৫ শতাংশ পাসের হারে প্রকাশিত হলো এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল। ফেল করেছে প্রায় পৌনে ৭ লাখ শিক্ষার্থী।

প্রবাসীদের জন্য বাউবির এসএসসি প্রোগ্রামে ভর্তি শুরু, আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

প্রবাসীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি প্রোগ্রামে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রধান শিক্ষক ও নৈশপ্রহরী সংকটে থমকে আছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম

দিনাজপুরের ফুলবাড়ীতে ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই প্রধান শিক্ষক নেই। পাশাপাশি ৮০টিতে নৈশপ্রহরী না থাকায় অরক্ষিত হয়ে পড়েছে বিদ্যালয়গুলো।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৬ বছরের নিয়োগ দুর্নীতির তদন্তে কমিটি গঠন

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ-পদোন্নতি দুর্নীতির তদন্তে অবসরপ্রাপ্ত জেলা জজ মো. সাইফুজ্জামান হিরোকে দিয়ে কমিটি গঠন।

শৈলকুপায় রাতে নিয়োগ পরীক্ষা নিয়ে উত্তেজনা

ঝিনাইদহের শৈলকুপায় পুটিমারি আউলিয়া মাদ্রাসায় রাতের বেলা নাইটগার্ড নিয়োগ পরীক্ষা নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ। পুলিশ সুপার ও ডিজির প্রতিনিধিকে উদ্ধার করেছে।

এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বরের বেতনের জিও জারি

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতনের জিও জারি হয়েছে। এবার থেকে সাড়ে ৭% হারে ন্যূনতম ২ হাজার টাকা বাড়িভাড়া পাচ্ছেন ৩.৭৫ লাখ শিক্ষক।

Search