‘রাজনীতি নাকি ক্রিকেট, একটা বেছে নিন’: মোহাম্মাদ কাইফ
ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর পিসিবি প্রধান মহসিন নাকভির রাজনৈতিক ও ক্রিকেটীয় দুই দায়িত্ব পালন নিয়ে তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মাদ কাইফ।
খেলাধুলা: আগামী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় ক্রিকেট দলে বড় ধরনের কোনো রদবদল না করার জোরালো পরামর্শ দিয়েছেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের অন্যতম তারকা অলরাউন্ডার যুবরাজ সিং। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য এই আসরে রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো অভিজ্ঞ তারকারা খেলবেন কি না তা নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখনই দলগঠন নিয়ে এই গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন যুবরাজ।
এক সাক্ষাৎকারে যুবরাজ সিং জানান, বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে একটি নির্দিষ্ট দল নির্বাচন করে তাদের দীর্ঘ সময় ধরে একসঙ্গে খেলানোর ওপর জোর দিতে হবে। তিনি বলেন, বিশ্বকাপ পর্যন্ত ১৬ থেকে ২০ জন ক্রিকেটারের একটি কোর গ্রুপ তৈরি করে তাদের নিয়মিত সুযোগ দেওয়া উচিত। শেষ মুহূর্তে বড় ধরনের পরিবর্তন আনলে দল তার ভারসাম্য হারিয়ে ফেলে।
যুবরাজ মনে করেন, অতীতে বড় টুর্নামেন্টের ঠিক আগে বা টুর্নামেন্ট চলাকালীন দলে হঠাৎ বড় পরিবর্তন আনার খেসারত দিতে হয়েছে ভারতকে। তাই ২০২৭ বিশ্বকাপ জয় করতে পারে এমন একটি শক্তিশালী দল বেছে নিয়ে তাদের ওপর দীর্ঘমেয়াদী আস্থা রাখতে হবে।
তিনি আরও বলেন, ‘এখন টি-টোয়েন্টি ফরম্যাটের আধিক্য থাকলেও ওয়ানডে ম্যাচের সংখ্যা তুলনামূলক কম। তাই সীমিত সুযোগের মধ্যে পর্যাপ্ত ম্যাচ খেলে খেলোয়াড়দের প্রস্তুত করতে হবে। দল সফল হোক বা ব্যর্থ, সেই খেলোয়াড়দের পাশে থেকে একটি ঐক্যবদ্ধ দল গড়ে তোলাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত।’ ভারতের সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপের সফল কৌশলের উদাহরণ টেনে তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও নির্দিষ্ট খেলোয়াড়দের দীর্ঘ সময় প্রস্তুত করার মাধ্যমেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব।
ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর পিসিবি প্রধান মহসিন নাকভির রাজনৈতিক ও ক্রিকেটীয় দুই দায়িত্ব পালন নিয়ে তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মাদ কাইফ।
আফগানিস্তানের টানা দশম হারের ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে টানা সর্বোচ্চ হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ড থেকে সরে গেছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর প্যাট কামিন্স জানিয়েছেন, প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না, বরং টাইগাররা দুর্দান্ত খেলেছে।
দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ১৮ বছর বয়সি মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিমের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা।
২০২৭ সালের আইপিএলের মিনি-নিলাম ভারতের মাটিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। নিলামের তারিখ, ভেন্যু ও ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে থাকছে নানা আলোচনা।
ব্যাট হাতে শেষ ১০ ম্যাচে চার সেঞ্চুরি ও চার ফিফটি তুলে নিয়ে দুর্দান্ত ফর্মে আছেন ফখর জামান। ঘরোয়া ক্রিকেটের এই পারফরম্যান্স তাকে জাতীয় দলে ফেরাতে পারে।
আগামী ৪ ডিসেম্বর লখনউয়ে ভারতীয় ক্রিকেটার রিংকু সিং ও সমাজবাদী পার্টির সংসদ সদস্য প্রিয়া সরোজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
প্রয়াত পর্তুগিজ ফুটবলার দিয়াগো জোটাকে নিয়ে গ্যালারিতে কটূক্তির দায়ে সৌদি ক্লাব আল-তাউনকে জরিমানা ও দর্শকশূন্য ম্যাচের শাস্তি দেওয়া হয়েছে।
