বিনোদন

সম্পর্ক চেয়েছিল, কিন্তু দায়িত্ব নিতে চায়নি’ বাদশাহকে নিয়ে ঈশার ইঙ্গিত

বিনোদন: র‌্যাপার বাদশাহ ও অভিনেত্রী ঈশা রিখীর দাম্পত্যের ইতি টেনেছেন তাঁরা পারস্পরিক সম্মতিতে। বিয়ের প্রায় পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর এবার নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ঈশা। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-তে সহপ্রতিযোগী কণিকা মানের সঙ্গে কথোপকথনে তিনি ইঙ্গিত দিয়েছেন, তার সাবেক সঙ্গী সম্পর্ক চাইলেও সেই সম্পর্কের দায়িত্ব নিতে চাননি।

কণিকার সঙ্গে আড্ডার সময় ঈশাকে প্রশ্ন করা হয়, তিনি কী ধরনের প্রতারণার মুখে পড়েছিলেন—শারীরিক, মানসিক নাকি সামাজিক? জবাবে অভিনেত্রী বলেন, ‘সব দিক থেকেই।’

এরপর নিজের সম্পর্কের অভিজ্ঞতা তুলে ধরেন ঈশা। তিনি জানান, প্রমাণ ছাড়া কোনো অভিযোগ বা কথা বিশ্বাস করতে চান না। সম্পর্কের ক্ষেত্রেও একই মনোভাব ছিল তার।

ঈশার ভাষায়, কেউ কোনো কিছু এসে বললে তিনি প্রমাণ দেখতে চাইতেন। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর পেছনে ফিরে তাকিয়ে তার মনে হয়েছে, এতদিন তিনি সত্যিটা বুঝতে পারেননি এবং তাকে নিয়ে খেলা হয়েছে।

ঈশা আরও জানান, সাবেক সঙ্গীর প্রভাব ও ক্ষমতার কারণে তিনি মানসিক চাপ অনুভব করতেন। সম্পর্ক চলাকালে কিছু বিষয়ে সন্দেহ তৈরি হলেও তিনি সেগুলো বিশ্বাস করতে চাননি বলে জানান অভিনেত্রী।

তার দাবি, তাকে সাবেক সঙ্গীর পুরো সামাজিক পরিসরের সঙ্গে পরিচয় করানো হয়নি। বরং একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যেই রাখা হয়েছিল।

কণিকার সঙ্গে কথোপকথনে ঈশা আরও ইঙ্গিত দেন, তার সাবেক সঙ্গী এমন একজন মানুষকে জীবনে রাখতে চেয়েছিলেন, যার কাছ থেকে সুবিধা পাওয়া যায়; কিন্তু সম্পর্কের বিপরীতে প্রয়োজনীয় দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন না। এসব মন্তব্যে তিনি সরাসরি বাদশাহর নাম না নিলেও, আলোচনার প্রেক্ষাপটে তার বক্তব্যকে সাবেক স্বামীর সঙ্গে সম্পর্কিত বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাদশাহ ও ঈশার বিয়ে চলতি বছরের মার্চে গোপনীয়ভাবে হয়েছিল বলে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ৩১ আগস্ট দুজনই সামাজিক মাধ্যমে যৌথ বিবৃতিতে জানান, পারস্পরিক সম্মতিতে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং নিজেদের পথে এগিয়ে যাবেন। একই সঙ্গে ব্যক্তিগত বিষয় নিয়ে আর কোনো জল্পনা না করার অনুরোধ জানান তারা।

বিয়ের আগে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন বাদশাহ ও ঈশা। তবে দাম্পত্যজীবনের বিস্তারিত তারা প্রকাশ্যে খুব একটা জানাননি। বিচ্ছেদের পর ‘বিগ বস ২০’-এ ঈশার সাম্প্রতিক মন্তব্য নতুন করে তাদের সম্পর্ক নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।

Related News

তামান্নার ‘ছট মাইয়া’ গান দেখে মুগ্ধ পুরোহিত

‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমার ‘ছট মাইয়া’ গান নিয়ে কথা বলেছেন তামান্না ভাটিয়া। অভিনেত্রীর বাড়ির পুরোহিত গানটিতে ছট পূজার আচার দেখে প্রশংসা করেছেন।

ছোটপর্দায় কোয়েল মল্লিক, কোরীয় গল্পের বাংলা সিরিয়ালে নায়িকা?

টালিউডের অভিনেত্রী কোয়েল মল্লিককে সুরিন্দর ফিল্মসের নতুন বাংলা ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে বলে খবর ছড়িয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সেন্সর বোর্ডের সদস্য হলেন প্রসেনজিৎ, আছেন প্রীতি জিনতাও

ভারতের নতুন ১৮ সদস্যের কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে (CBFC) সদস্য হয়েছেন টালিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বোর্ডে রয়েছেন প্রীতি জিনতা, পঙ্কজ ত্রিপাঠী, সুনীল শেঠিসহ আরও অনেকে।

রাঙামাটির পাহাড়-লেকের মায়ায় হারিয়ে গেলেন প্রভা

রাঙামাটি ভ্রমণের বেশ কিছু মায়াবী মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। পাহাড়, কাপ্তাই লেক ও নৌকার সৌন্দর্যে মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি।

আপত্তিকর ভিডিও ছড়ানোর পর মুখ খুললেন ‘জাকির’খ্যাত পাভেল

‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় ‘জাকির’ চরিত্রের অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন তিনি।

তানজিন তিশার প্রেমে পাগল ইরফান সাজ্জাদ, শেষে কেন যোগাযোগ বন্ধ?

চয়নিকা চৌধুরীর নির্মাণ ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ নাটকে জুটি হয়েছেন ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। বিয়ের প্রস্তাবের পর কেন যোগাযোগ বন্ধ করেন তিশা?

‘শুধু পুরুষেরই কি তওবা করার অধিকার আছে? ‘দার-ই-নিজাত’ ঘিরে তুমুল আলোচনা

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর ১৩তম পর্বে জামিল ও জারিয়াবের সম্পর্কের পরিণতি ঘিরে দর্শকদের মধ্যে আলোচনা। প্রেম, ধর্ম ও সম্পর্কের দায়বদ্ধতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

‘তুমি যথেষ্ট, তুমি নিজেই সম্পূর্ণ’—সম্পূর্ণা পুরস্কার পেয়ে সাফা কবির

‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ পেয়েছেন অভিনেত্রী সাফা কবির। স্বীকৃতি পাওয়ার পর নারীদের নিজের শক্তি চিনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Search