ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের মনোনয়ন চূড়ান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। আনুষ্ঠানিক ঘোষণা কয়েক দিন পর।
রাজনীতি: বর্তমান সরকার অতীতের মতো জনগণের অধিকার হরণ ও গণতন্ত্র ধ্বংসের পথ বেছে নিয়েছে অভিযোগ করে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিজেই নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে বিদায় নেবেন। তিনি হেলিকপ্টারে করে পালিয়ে যাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন—সেই সিদ্ধান্ত তাঁকে নেওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ১১–দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদের সর্বশেষ অধিবেশনে গুম আইন, মানবাধিকার আইন পাস এবং র্যাবের নাম পরিবর্তনের বিষয়টি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, সরকারের মূল কাজ মানবাধিকারের সুরক্ষা দেওয়া হলেও তারা উল্টো মানবাধিকার হরণ করার সমস্ত প্রেক্ষাপট তৈরি করছে। বিগত স্বৈরাচারী সরকার যেসব আইন ও প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকার হরণ করেছিল, বর্তমান সরকারও হুবহু সেই একই আইন ও প্রতিষ্ঠানগুলো ব্যবহার করা শুরু করেছে বলে তীব্র সমালোচনা করেন তিনি।
লংমার্চের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, এই গণজোয়ার বাধাগ্রস্ত করতে গত রাত থেকেই লংমার্চের পথে থাকা ১১–দলীয় ঐক্যের বিভিন্ন ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সিটি করপোরেশনও এই কাজে যুক্ত রয়েছে বলে দাবি করেন তিনি। তবে এসব করে লংমার্চের জোয়ার থামানো যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
বিরোধী দলের এই লংমার্চের দফা বাড়লেও শেষ পর্যন্ত সব দাবি এক দফায় গিয়ে ঠেকবে বলে উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম।
সমাপনী বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং ডাকসু ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) প্রমুখ।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের মনোনয়ন চূড়ান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। আনুষ্ঠানিক ঘোষণা কয়েক দিন পর।
১১–দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।
গণভোটের রায় অগ্রাহ্য করে জনগণকে অপমান করা হয়েছে উল্লেখ করে এর প্রতিশোধ নিতেই ১১-দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ থেকে হুশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াত আমির শফিকুর রহমান।
পতিত স্বৈরাচার শেখ হাসিনাসহ গণহত্যার দায়ে অভিযুক্তদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হবে জানিয়ে এতে কোনো বিশৃঙ্খলা না করার আহ্বান জানিয়েছেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
অসুস্থ মেয়েকে দেখতে এসে নোয়াখালীতে গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ আটটি মামলা রয়েছে।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। নির্দলীয় এই নির্বাচনে তিন দলের ভিন্ন কৌশল রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে।
