শিল্প ও বাণিজ্য

সরকার স্টার্টআপ ও তরুণ উদ্যোক্তা তৈরিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে: ইসমাইল জবিউল্লাহ

ছবি: সংগৃহীত

তরুণ সমাজকে উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সরকার স্টার্টআপ, নতুন উদ্যোক্তা তৈরি ও প্রযুক্তিগত উদ্ভাবনে বিশেষ অগ্রাধিকার প্রদান করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি উল্লেখ করেন, এ লক্ষ্যে ইতোমধ্যে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম চালু করা হয়েছে এবং তরুণদের নতুন উদ্যোগে প্রয়োজনীয় সহায়তার জন্য ৫০০ কোটি টাকার বিশেষ স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের সরকারের এই যুগান্তকারী সুযোগকে কাজে লাগিয়ে স্টার্টআপ প্রকল্পে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

গতকাল শনিবার রাজধানীর বেইলি রোডস্থ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ‘ভিকারুননিসা নূন অ্যাস্ট্রোনমি ক্লাব (ভিএনএসি)’ আয়োজিত ‘থার্ড ইন্টার অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাপোজি ২০২৬’ শীর্ষক বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ক তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে তরুণ শিক্ষার্থীদের মধ্য থেকেই এমন প্রতিভাবান উদ্ভাবক উঠে আসা উচিত, যারা শুধু বিভিন্ন অলিম্পিয়াডে পুরস্কার জয়ে সীমাবদ্ধ থাকবে না; বরং নিজ হাতে স্যাটেলাইটের মডেল তৈরি করবে, কার্যকর ড্রোন ও নতুন সেন্সর উদ্ভাবন করবে এবং সফল স্টার্টআপ গড়ে তুলবে। মানুষের জীবনকে আরও নিরাপদ, সহজ ও সুন্দর করতে প্রযুক্তিনির্ভর কাজ করার তাগিদ দিয়ে তিনি শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও যোগাযোগসহ দেশের বিভিন্ন খাতে নতুন নতুন উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার পরামর্শ দেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, ঘনবসতিপূর্ণ ঢাকায় ড্রোন প্রযুক্তি ব্যবহার করে অগ্নিনির্বাপণ, বন্যার পূর্বাভাস এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হতে পারে। ভবিষ্যতে শিক্ষার্থীরা মহাকাশ গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির সহায়তায় গ্রামীণ কৃষি এবং দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রকে আরও সহজ ও কার্যকর করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ৩ দিনব্যাপী এই বিজ্ঞান উৎসবে নটরডেম কলেজ, হলিক্রস কলেজসহ ঢাকা মহানগরীর ১৫টি শীর্ষস্থানীয় কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related News

ইইউ-বাংলাদেশ বাণিজ্যের ৪৮টি প্রতিবন্ধকতা নিরসন: শিগগিরই মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের ৪৮টি বাধা নিরসন। শিগগিরই এফটিএ আলোচনা ও এলডিসি গ্র্যাজুয়েশনের সময় বাড়াতে ইইউ-এর সহায়তা প্রত্যাশা।

বিদ্যুৎ উৎপাদনে স্বস্তি: লিটারে ৮ টাকা ৭১ পয়সা কমল ফার্নেস তেলের দাম

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ৮ টাকা ৭১ পয়সা কমিয়েছে বিইআরসি। নতুন দাম ১০০ টাকা ৩৯ পয়সা। বিস্তারিত খবর দৈনিক শব্দমিছিলে।

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস, করমুক্ত আয়সীমা বৃদ্ধি

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ৩আর কৌশল ঘোষণা, ছাঁটাই প্রস্তাব নাকচ।

ইতিহাস গড়ে ১১ মাসে রাজস্ব আদায় ৩৬০ হাজার কোটি টাকা

অর্থনীতি ডেস্ক: দেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আদায়ের নতুন রেকর্ড গড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে সংস্থাটি মোট ৩ লাখ ৬০…

নানা আয়োজনে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদ্‌যাপন করল আইসিএসবি

দেশে চার্টার্ড সেক্রেটারি পেশার প্রাতিষ্ঠানিক স্বীকৃতির দিনটি স্মরণে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদ্‌যাপন করেছে আইসিএসবি।

বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব আতাউর রহমান খানের যোগদান, এফটিএ জোরদারের ঘোষণা

বাণিজ্যসচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. আতাউর রহমান খান। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের উপস্থিতিতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও এফটিএ টিম শক্তিশালীকরণের রূপরেখা।

আসন্ন বাজেটে নবায়নযোগ্য জ্বালাতি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি প্রতিবেশ উন্নয়ন ফোরামের

বৈশ্বিক সংকট মোকাবিলায় ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধি ও কর ছাড়ের দাবি জানিয়েছে বরিশাল প্রতিবেশ উন্নয়ন ফোরাম। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।

অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাংলাদেশ ব্যাংকের

বন্ধ কারখানা চালু ও ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টিতে ৬০ হাজার কোটি টাকার বিশাল প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। গ্রাহক পর্যায়ে সুদ ৭ শতাংশ। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।

Search