খেলা

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে পদকের পথে বাংলাদেশ

ক্রীড়া: এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। সোমবার (২১ সেপ্টেম্বর) হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে সেমিফাইনাল ও পদকের আশা আরও জোরালো হয়েছে বাংলাদেশের।

ম্যাচের প্রথমার্ধে দুই দলের লড়াই ছিল সমানে সমান। বাংলাদেশ ১৭ পয়েন্ট সংগ্রহ করে, বিপরীতে দক্ষিণ কোরিয়ার পয়েন্ট ছিল ১৬। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও ২২ পয়েন্ট আদায় করে। কোরিয়া পায় ১৯ পয়েন্ট। শেষ পর্যন্ত ৩৯-৩৫ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নির্দিষ্ট দুই খেলোয়াড়কে লক্ষ্য করে পরিকল্পনা সাজিয়েছিল বাংলাদেশ। সেই কৌশল সফলভাবে কাজে লাগানোর ফলেই জয় এসেছে বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ আব্দুল জলিল।

তিনি বলেন, ‘আমরা কোরিয়ার দুই খেলোয়াড়কে মার্ক করেছিলাম। খেলোয়াড়েরা নির্দেশনা অনুসরণ করেছে। এজন্য ম্যাচটি আমাদের পক্ষে এসেছে। যদিও অনেক লড়াই হয়েছে।’

দক্ষিণ কোরিয়াকে হারানোর পর এখন চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচটির দিকে তাকিয়ে বাংলাদেশ। আজ বিকেলের ওই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে ওঠার সমীকরণে গুরুত্বপূর্ণ অবস্থানে চলে আসবে দলটি।

আব্দুল জলিল বলেন, ‘তাইপেকে হারাতে পারলে আমরা পদকের খুব কাছাকাছি থাকব। মূলত তাইপের ম্যাচের ওপরই অনেকাংশে পদক নির্ভর করছে। এক দিনে দুই ম্যাচ কোনো অজুহাত দেব না। কোরিয়াকে হারিয়ে খেলোয়াড়েরা চাঙা রয়েছে, কোনো ইনজুরি নেই।’

পুরুষ কাবাডিতে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও স্বাগতিক জাপান।

দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে জায়গা পাবে। গ্রুপ ‘এ’-তে ভারতকে শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফলে চাইনিজ তাইপের বিপক্ষে জয় পেলে গ্রুপের দ্বিতীয় স্থান বা রানার্সআপ হয়ে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশের।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় পাওয়ার পর আত্মবিশ্বাসী বাংলাদেশ এখন তাইপে ম্যাচে জয় তুলে নিয়ে পদকের লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায়।

Related News

সংস্কার করা ক্যাম্প ন্যুতে মেসিকে সম্মান জানাবে বার্সেলোনা

নতুন করে সাজানো ক্যাম্প ন্যুতে লিওনেল মেসিকে বিশেষ সম্মান জানাতে চায় বার্সেলোনা। সভাপতি হুয়ান লাপোর্তা জানিয়েছেন, স্টেডিয়ামের কাজ শেষ হলে পূর্ণ গ্যালারির সামনে আয়োজন করা হবে বিশেষ সংবর্ধনা।

এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দিতে এশিয়ান গেমসের পর বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি।

ফুলহ্যাম থেকে বাংলাদেশ জাতীয় দল, অভিষেকের অপেক্ষায় ফারহান

ইংল্যান্ডে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ প্রথমবার বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছেন। ফিফা আসিয়ান কাপের ২৩ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন ফুলহ্যামের সাবেক এই ফুটবলার।

স্বার্থের দ্বন্দ্বের অভিযোগে পিএসজি সভাপতি খেলাইফির বিরুদ্ধে তদন্ত

পিএসজি সভাপতি ও বিইন মিডিয়া গ্রুপের চেয়ারম্যান নাসের আল খেলাইফির বিরুদ্ধে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগে ফ্রান্সে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ২০২৪ সালের লিগ ওয়ানের সম্প্রচারস্বত্বের বৈঠককে ঘিরে তদন্ত।

রেফারিং নিয়ে ছবি দেখিয়ে মরিনহোর ক্ষোভ; সিমিওনের বার্তা

অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। ছবি দেখিয়ে দুটি লাল কার্ড না দেখানোর অভিযোগ করেন তিনি। জবাবে সম্মানের সীমা না ছাড়ানোর বার্তা দিয়েছেন দিয়েগো সিমিওনে।

জাতিসংঘে খালেদা জিয়ার ১৯৯৩ সালের ভাষণে ছিল গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায্য বিশ্বব্যবস্থার আহ্বান

১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম ভাষণে গণতন্ত্র, উন্নয়ন, ক্ষুদ্র রাষ্ট্রের অধিকার, প্রযুক্তির অবাধ প্রবাহ, পরিবেশ সুরক্ষা ও ন্যায্য বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার কথা তুলে ধরেছিলেন খালেদা জিয়া।

মেসির বিদায়ী ম্যাচে থাকবেন ডি মারিয়া ‘শেষ দিনটা উপভোগ করব’

৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলবেন লিওনেল মেসি। মনুমেন্টালে সেই বিদায়ী ম্যাচ দেখতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

রিয়ালকে ২-১ গোলে হারিয়ে মাদ্রিদ ডার্বি অ্যাতলেটিকোর, মরিনিয়োকে টপকে টেবিলের দুইয়ে

ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ১০ জনের রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে মাদ্রিদ ডার্বি নিজেদের করে নিল অ্যাতলেটিকো মাদ্রিদ।

Search