ক্রিকেট : বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে চলেছেন মুশফিকুর রহিম। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টটি হবে তাঁর ক্যারিয়ারের শততম ম্যাচ।
মুশফিকের এই অর্জনকে বিশাল আখ্যা দিয়ে সম্মান জানালেন আয়ারল্যান্ড দলের কোচ হেনরিখ মালান। সোমবার সংবাদ সম্মেলনে তিনি মুশফিকের কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বের প্রশংসা করেন।
মালান বলেন, মুশফিক প্রতিদিন সকালে ৬টা ৪৫ মিনিটে নাস্তার টেবিলে থাকেন এবং সবার আগে অনুশীলন শুরু করেন। তাঁর ভাষায়, \”যখন কেউ অন্ধকারে কঠোর পরিশ্রম করে, আলো জ্বলার সময় স্বাভাবিকভাবেই সে পারফর্ম করে।\”
তবে মজার ছলে মালান বলেন, মুশফিককে অভিনন্দন জানালেও তিনি আশা করেন, পরের পাঁচ দিন এই ব্যাটার যেন ভালো খেলতে না পারেন। সিলেট টেস্টে হেরে যাওয়া আয়ারল্যান্ডের জন্য ফর্মে থাকা মুশফিককে থামানোই এখন সিরিজ বাঁচানোর প্রধান চ্যালেঞ্জ।