রাজনীতি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল

ছবি: সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাগেরহাটে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মো: সুজন মোল্লার উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের নূরমসজিদ মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদের
প্রশাসক ব্যারিস্টার মো: জাকির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা
আকিতুর রহমান রাসেল, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো: গোলাম রসুল তরফদার নেওয়াজ, জেলা যুবদলের সাবেক শাহেদ সোমী বাদশা, মো: মনিরুজ্জামান
মান্না, মো: সাইফুজ্জামান মনা, যুগ্ম সাধারন সম্পাদক এস কে বদরুল আলম, শেখ নূরুজ্জামান আল মাসুদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো: আবুল হাসান, বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক মো: শহিদুল ইসলাম প্রমূখ। এসময় জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের
নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বাগেরহাট জেলা যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দাবি করেন, বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনায় শৃঙ্খলা ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে বলেও দাবি
করেন তারা। বক্তারা আরও বলেন, দেশের শান্তি, গণতান্ত্রিক পরিবেশ ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা যাতে জনজীবন ও দেশের স্বাভাবিক পরিবেশ ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ।

Related News

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব উত্তরে যুবদলের মিছিল-সমাবেশ

মতলব উত্তরে নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও ছেংগারচর পৌর যুবদল।

নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের

বাস ও ট্রেনে অগ্নিসংযোগ এবং ককটেল হামলার পেছনে কারা জড়িত, তা জানতে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার দাবি জানিয়েছেন রাশেদ খাঁন।

কলাকান্দা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় মেহেদী হাসান

মতলব উত্তরের ৬ নম্বর কলাকান্দা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান।

মোহনপুর ইউপি নির্বাচন ঘিরে আলোচনায় হাবিবুর রহমান হাফিজ তপদার

মতলব উত্তরের ৭নং মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনায় উঠে এসেছেন সমাজসেবক আলহাজ্ব হাবিবুর রহমান হাফিজ তপদার।

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জামায়াতের

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।

জ্বালানি তেলের দাম বাড়িয়েও লিটারে ৭০ টাকা লোকসান: রিজভী

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পরও সরকারকে প্রতি লিটার ডিজেলে প্রায় ৭০ টাকা লোকসান গুনতে হবে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকার বাংলামোটরে বিক্ষোভ করেছে এনসিপি। সমাবেশ থেকে সরকারকে পদত্যাগের আহ্বান ও ভবিষ্যতে প্রতিরোধের কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা।

গাজী নজরুলের বিকল্প নেতৃত্বে আবদুর রহমানকে ঘিরে জামায়াতের তৎপরতা

সাতক্ষীরা-৪ আসনে গাজী নজরুল ইসলামের বিকল্প নেতৃত্ব হিসেবে মাওলানা আবদুর রহমানকে ঘিরে সাংগঠনিক তৎপরতা শুরু করেছে জামায়াতে ইসলামী। উপনির্বাচন হলে প্রার্থী নিয়ে ভাবছে দলটি।

Search