খেলা

এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশেরর প্রতিপক্ষ মালয়েশিয়া

ক্রীড়া: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে। শেষ আটের লড়াইয়ে টাইগারদের মুখোমুখি হবে মালয়েশিয়া। শনিবার (২৬ সেপ্টেম্বর) ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মালয়েশিয়া।

আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টায় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও মালয়েশিয়া। ম্যাচটি জাপানের নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে।

শনিবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল মালয়েশিয়ার। কিন্তু টানা বৃষ্টির কারণে ম্যাচে টসও করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং দুই দলকে একটি করে পয়েন্ট দেওয়া হয়।

এর ফলে দুই ম্যাচে মোট তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করে মালয়েশিয়া। দুই পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে হংকং। এক পয়েন্ট পাওয়া ওমান গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।

গ্রুপের রানার্সআপ হংকংয়ের প্রতিপক্ষ হয়েছে পাকিস্তান। ২৮ সেপ্টেম্বর প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় সকাল ৬টায় মুখোমুখি হবে দুই দল।

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে আইসিসি র‍্যাংকিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে। অন্যদিকে দুই গ্রুপের শীর্ষ দুই দল পেয়েছে শেষ আটের বাকি চারটি স্থান।

‘এ’ গ্রুপ থেকে নেপাল ও আফগানিস্তান কোয়ার্টার ফাইনালে উঠেছে। শনিবার নেপাল ও স্বাগতিক জাপানের ম্যাচটিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে নেপাল গ্রুপ চ্যাম্পিয়ন এবং আফগানিস্তান রানার্সআপ হয়ে শেষ আট নিশ্চিত করে; জাপানের এশিয়ান গেমসের ক্রিকেট অভিযান সেখানেই শেষ হয়।

কোয়ার্টার ফাইনালের সূচি অনুযায়ী, পাকিস্তান খেলবে হংকংয়ের বিপক্ষে এবং ভারত মুখোমুখি হবে আফগানিস্তানের। অন্য ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ নেপাল।

বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর। গ্রুপ ‘বি’-র চ্যাম্পিয়ন মালয়েশিয়ার বিপক্ষে জিততে পারলে সেমিফাইনালের টিকিট পাবে টাইগাররা।

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালের পর ১ অক্টোবর সেমিফাইনাল এবং ৩ অক্টোবর ব্রোঞ্জ ও সোনার পদকের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Related News

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে শুরুর বিপর্যয় কাটিয়ে তাওহিদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪০০ রান করেছে বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল ভারত-পাকিস্তান মুখোমুখি

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। রেকর্ড দশম শিরোপার লক্ষ্যে ভারত, প্রথম শিরোপার স্বপ্নে পাকিস্তান।

ইনজুরি টাইমের গোলে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারাল জাপান

সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ইনজুরি টাইমে সাকামোতোর গোলে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছে জাপান। ভিনিসিয়াসের জোড়া গোল করেও হার এড়াতে পারেনি সেলেসাওরা।

বাংলাদেশকে হতাশ করে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে পাকিস্তান।

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে আর্জেন্টিনার হার

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর প্রথম প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। ম্যাচে আত্মঘাতী গোল হজম করে তারা।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়লেন কুলদীপ যাদব

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ভারতের স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে স্পিনার কুলদীপ যাদবকে। তাঁর বদলে দলে এসেছেন পেসার গুরনুর ব্রার।

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

কুমিল্লার বরুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, খেলাধুলার প্রসারের মাধ্যমে সমাজে ইতিবাচক সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব।

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কাল পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

২৩ বছরের খরা কাটিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায়।

Search