ইকার্দির ২০৯৯ সাল পর্যন্ত গাড়ি চালানোর নিষেধাজ্ঞা
প্রেমিকা লা চিনা সুয়ারেজের প্রকাশিত ভিডিওতে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা ধরা পড়ার পর মাউরো ইকার্দির ড্রাইভিং লাইসেন্স স্থগিত করেছে বুয়েন্স আয়ার্স কর্তৃপক্ষ। ২০৯৯ সালের তারিখটি প্রতীকী।
খেলাধুলা: ফিফা আসিয়ান কাপে দুর্দান্ত সূচনা করেছে থাইল্যান্ড। শনিবার ইন্দোনেশিয়ার বান্দুং শহরের ঐতিহ্যবাহী সি জালাক হারুপাত স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা পাকিস্তানকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে।
ম্যাচের শুরু থেকেই থাইল্যান্ড নিজেদের আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। খেলার ৩১ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করে দলকে প্রথম লিড এনে দেন তারকা স্ট্রাইকার তিরাসাক পোয়েইফিমাই। এর ঠিক দশ মিনিট পর, অর্থাৎ ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জ্যুড সুনসুপ-বেল। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে থাইরা।
বিরতির পর পাকিস্তান ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণ চালালেও থাইল্যান্ডের সুদৃঢ় রক্ষণভাগের কারণে জালের দেখা পায়নি। উল্টো ম্যাচের ৬৪ মিনিটে পাকিস্তানি ফুটবলার হারিস জেব নিজেদের জালেই বল জড়িয়ে ফেললে ৩-০ গোলে পিছিয়ে পড়ে পাকিস্তান। এরপর ম্যাচের ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে চতুর্থ গোলটি করে দলের বড় জয় নিশ্চিত করেন থরাসাক পোয়েইফিমাই। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে থাইল্যান্ড।
প্রেমিকা লা চিনা সুয়ারেজের প্রকাশিত ভিডিওতে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা ধরা পড়ার পর মাউরো ইকার্দির ড্রাইভিং লাইসেন্স স্থগিত করেছে বুয়েন্স আয়ার্স কর্তৃপক্ষ। ২০৯৯ সালের তারিখটি প্রতীকী।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপই ভারতের হয়ে তাঁর শেষ বিশ্বকাপ হবে বলে জানিয়েছেন বিরাট কোহলি। বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ স্মরণীয় করতে চান ভারতের তারকা ব্যাটার।
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের আগে কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা এগিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। প্রস্তাবিত চুক্তি ২০২৮ পর্যন্ত, বিকল্প থাকছে ২০৩০ পর্যন্ত।
বাঁ হাঁটুর চোটে বেলজিয়ামের বিপক্ষে নেশনস লিগ ম্যাচ থেকে ছিটকে গেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন উসমান ডেম্বেলে।
এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ মালয়েশিয়া। ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ১০টায় মুখোমুখি হবে দুই দল।
মাঠ কাঁপানো সাবেক ক্রিকেটার থেকে বিসিবির ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের দায়িত্ব পেলেন লালমনিরহাটের ফরিদ হোসেন।
আফগানিস্তান প্রিমিয়ার লিগের প্রথম আসরে খেলতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ২৭ সেপ্টেম্বরের ড্রাফটে তাঁর দল পাওয়ার বিষয়টি চূড়ান্ত হবে।
নাগোয়া এশিয়ান গেমসে নারীদের ৪৮ কেজি ভারোত্তোলনে তিন বিশ্বরেকর্ড গড়ে উত্তর কোরিয়াকে প্রথম সোনা এনে দিয়েছেন রি সং গুম। মীরাবাই চানু জিতেছেন রুপা।
