রাজনীতি

পিকিং বিশ্ববিদ্যালয়ের ডংফাং স্কলারশিপে সর্বোচ্চ ভোটে অ্যাম্বাসেডর ডা. তৌহিদুর রহমান আউয়াল

রাজনীতি: চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের ডংফাং স্কলারশিপের অ্যাম্বাসেডর নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৭-এ ১৩তম অবস্থানে থাকা পিকিং বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে উদীয়মান রাজনৈতিক নেতাদের নিয়ে এই স্কলারশিপের আয়োজন করা হয়। এতে বাংলাদেশসহ ৫৪টি দেশের ৫৪ জন প্রতিনিধি অংশ নেন।

স্কলারশিপের নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারীদের প্রত্যক্ষ ভোটে একজনকে অ্যাম্বাসেডর নির্বাচিত করা হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ডা. তৌহিদুর রহমান আউয়াল সর্বোচ্চ ১৯ ভোট পান।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকুয়েডরের উপ-রাষ্ট্রপতির উপদেষ্টা লোরেনা পোন্সে পান ১৭ ভোট। জিম্বাবুয়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এলবার্ট মাভুঙ্গা পান ৮ ভোট এবং মালদ্বীপের উপমন্ত্রী আহমেদ আরিম পান ৫ ভোট।

ডংফাং স্কলারশিপে বাংলাদেশ থেকে প্রতিনিধি হিসেবে অংশ নেন ডা. তৌহিদুর রহমান আউয়াল। অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ডা. আউয়াল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রিজভী আহমেদের প্রতি তিনি কৃতজ্ঞ। তাঁদের সহযোগিতায় স্কলারশিপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরার চেষ্টা করেছেন। অন্যান্য দেশের প্রতিনিধিরা বাংলাদেশ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলেও তিনি দাবি করেন।

Related News

জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

দীর্ঘ ১৭ বছরের অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানুষের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে উল্লেখ করে লক্ষ্মীপুরের রায়পুরে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য: ড.মঈন খান

সুবিধাবঞ্চিত মানুষের সার্বিক উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। অনুষ্ঠানে দরিদ্রদের মাঝে সহায়তা দেওয়া হয়।

আওয়ামী লীগ নেতারা পালিয়ে ভারতে বসে হুমকি দিচ্ছেন: ইকবাল হাসান

ভারতে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ নেতারা সরকার পতনের হুঙ্কার দিলেও কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে মধ্যরাতে হামলা ও ভাঙচুর: জামায়াত আমির

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান।

‘কিছুদিন পর বিএনপির জীবন বিএনপিই নেবে’: সারজিস আলম

বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে এনসিপির সারজিস আলম বলেছেন, ‘কিছুদিন পর বিএনপিই বিএনপির জীবন নেবে।’ ফেসবুক পোস্টে লুট, জমি দখল ও চাঁদাবাজির অভিযোগও তোলেন তিনি।

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট: শফিকুর রহমান

মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান।

সততা-আমানতদারি-জবাবদিহিতাই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি: হামিদুর রহমান

রাষ্ট্র পরিচালনায় সততা, আমানতদারিতা ও জবাবদিহিতার ওপর গুরুত্ব দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

চাকরি পেতে নেতার ফোন কেন: নাসীরুদ্দীন পাটওয়ারীর

সরকারি চাকরিতে মেধার বদলে রাজনৈতিক পরিচয়, সুপারিশ ও প্রভাবশালী নেতার ফোনের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

Search