রাজনীতি

জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর: দীর্ঘ ১৭ বছরের অরাজনৈতিক ও অগণতান্ত্রিক শাসনব্যবস্থা মানুষের জীবন থেকে অনেক মূল্যবান সময় কেড়ে নিয়েছে উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের এই দীর্ঘদিনের জঞ্জাল দূর করতে অনেক শ্রম ও ত্যাগ স্বীকার করতে হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার এই অবস্থা থেকে উত্তরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আমাদের এত যুদ্ধ, এত লড়াই, সংগ্রাম ও আন্দোলনের পরও আমরা অভাব-অনটন থেকে পুরোপুরি বের হতে পারছি না। ১৭ বছরের অগণতান্ত্রিক পরিবেশ আমাদের গ্রাস করে রেখেছিল। ১৭ বছরের এই নেতিবাচক ট্রেন্ড ১৭ দিনে বা ৭ মাসে শেষ হয়ে যাবে—এমন ভাবা ঠিক হবে না। এই সময়ে আমরা শিক্ষাব বিস্তার হারিয়েছি, চাকরির বয়স হারিয়েছি, সমাজ ও পরিবারকে হারিয়েছি। দেশের জন্য কিছু করার সুযোগ থেকেও আমরা বঞ্চিত হয়েছি।’

জুলাই আন্দোলনের তরুণ প্রজন্মের ভূমিকার প্রশংসা করে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘বর্তমান প্রজন্ম সর্বশেষ ১৭ বছর আমাদের সঙ্গে আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিল। তারা জুলাই আন্দোলন করেছে, মেধার জন্য লড়েছে, কোটার বিরুদ্ধে সংগ্রাম করেছে।’ দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা কাটিয়ে একটি সুন্দর ও বৈষম্যহীন দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু এবং কলেজের অধ্যক্ষ নুরুল আমিনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Related News

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা আমাদের লজ্জিত করেছে: আবিদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটের ঘটনায় লজ্জিত প্রকাশ করে দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন ঢাবি ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদ।

সালমানের স্টুডিও ভাঙচুরে শফিকুর রহমানের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি শিগগির মুক্তি পাবে: নাহিদ ইসলাম

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশজুড়ে চাঁদাবাজি ও দখলদারিত্বের অবসান হবে।

রাজনীতিকে রাজনীতিবিদ ও মেধাবীদের হাতে ফেরাতে সাংবাদিকদের কাজ করার আহ্বান

সাংবাদিক আতাউস সামাদের স্মরণসভায় ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, রাজনীতিকে মেধাবীদের হাতে ফেরাতে এবং নষ্ট রাজনীতি দূর করতে সাংবাদিকদের সোচ্চার হতে হবে।

সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য: ড.মঈন খান

সুবিধাবঞ্চিত মানুষের সার্বিক উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। অনুষ্ঠানে দরিদ্রদের মাঝে সহায়তা দেওয়া হয়।

আওয়ামী লীগ নেতারা পালিয়ে ভারতে বসে হুমকি দিচ্ছেন: ইকবাল হাসান

ভারতে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ নেতারা সরকার পতনের হুঙ্কার দিলেও কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

পিকিং বিশ্ববিদ্যালয়ের ডংফাং স্কলারশিপে সর্বোচ্চ ভোটে অ্যাম্বাসেডর ডা. তৌহিদুর রহমান আউয়াল

চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের ডংফাং স্কলারশিপের অ্যাম্বাসেডর নির্বাচনে সর্বোচ্চ ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্রদল নেতা ডা. তৌহিদুর রহমান আউয়াল।

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে মধ্যরাতে হামলা ও ভাঙচুর: জামায়াত আমির

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান।

Search