রাজনীতি

চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি শিগগির মুক্তি পাবে: নাহিদ ইসলাম

ঢাকা: অবিলম্বে চাঁদাবাজ ও দখলদারদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি এ কথা বলেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর থেকেই সারা দেশে চাঁদাবাজি ও দখলদারিত্বের নতুন সংস্কৃতি শুরু হয়েছে। যুবকদের বিপ্লবোত্তর নতুন বাংলাদেশের স্বপ্নের বিপরীতে একশ্রেণির সন্ত্রাসী বাহিনী চাঁদাবাজি ও দখলের সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও এর পরিধি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। খোদ প্রধানমন্ত্রীর আসনের এলাকায় এ ধরনের ঘটনা ঘটার তীব্র সমালোচনা করে তিনি বলেন, কোনো স্থাপনা অবৈধ হলে বা সম্পত্তি দখলের অভিযোগ থাকলে আইনি পথে তা সমাধানের সুযোগ রয়েছে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।

সরকার ও প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সাধারণ মানুষ আজ এই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে। তবে দেশের এই নৈরাজ্যকর পরিস্থিতি বেশি দিন চলতে পারে না এবং খুব দ্রুতই জনগণ এই জিম্মিদশা থেকে মুক্তি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Related News

আশুলিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লবের নেতৃত্বে কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

রাড্ডা ক্লিনিক পরিদর্শনে আসিফ মাহমুদ

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করে হামলার সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। ঘটনায় ৯ জন গ্রেপ্তার ও ওসি প্রত্যাহার করা হয়েছে।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, নিন্দা জানিয়ে যা বললেন পাটওয়ারী

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। চাঁদাবাজির অভিযোগ তুলেছেন তিনি।

সালমানের স্টুডিও ভাঙচুর ঘটনা না জেনে মন্তব্য করেছেন’ রাশেদ খাঁন

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততার অভিযোগ নিয়ে পাল্টা বক্তব্য দিয়েছেন রাশেদ খাঁন। পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাথমিক বক্তব্যে জমি বিরোধের বিষয়টি উঠে এসেছে।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা আমাদের লজ্জিত করেছে: আবিদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটের ঘটনায় লজ্জিত প্রকাশ করে দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন ঢাবি ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদ।

সালমানের স্টুডিও ভাঙচুরে শফিকুর রহমানের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রাজনীতিকে রাজনীতিবিদ ও মেধাবীদের হাতে ফেরাতে সাংবাদিকদের কাজ করার আহ্বান

সাংবাদিক আতাউস সামাদের স্মরণসভায় ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, রাজনীতিকে মেধাবীদের হাতে ফেরাতে এবং নষ্ট রাজনীতি দূর করতে সাংবাদিকদের সোচ্চার হতে হবে।

জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

দীর্ঘ ১৭ বছরের অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানুষের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে উল্লেখ করে লক্ষ্মীপুরের রায়পুরে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

Search