আশুলিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লবের নেতৃত্বে কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
ঢাকা: রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও জুলাইযোদ্ধা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর এবং মালামাল লুটের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। পোস্টে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটের বর্ণনা সংবলিত একটি ভিডিও শেয়ার করে জামায়াত আমির লেখেন, ‘গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের বাসা ও স্টুডিওতে চাঁদাবাজদের হানা, ভাঙচুর, লুটতরাজ ও তাণ্ডব।’
চাঁদাবাজ ও দখলদারদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে তিনি লিখেন, ‘মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।’
দেশজুড়ে ঘটে চলা বিভিন্ন নৈরাজ্য ও চাঁদাবাজির ঘটনার সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কী সামলাবেন? একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।’ উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে এই ন্যক্কারজনক হামলা ও লুটের ঘটনা ঘটে, যা নিয়ে দেশের সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লবের নেতৃত্বে কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করে হামলার সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। ঘটনায় ৯ জন গ্রেপ্তার ও ওসি প্রত্যাহার করা হয়েছে।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। চাঁদাবাজির অভিযোগ তুলেছেন তিনি।
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততার অভিযোগ নিয়ে পাল্টা বক্তব্য দিয়েছেন রাশেদ খাঁন। পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাথমিক বক্তব্যে জমি বিরোধের বিষয়টি উঠে এসেছে।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটের ঘটনায় লজ্জিত প্রকাশ করে দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন ঢাবি ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদ।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশজুড়ে চাঁদাবাজি ও দখলদারিত্বের অবসান হবে।
সাংবাদিক আতাউস সামাদের স্মরণসভায় ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, রাজনীতিকে মেধাবীদের হাতে ফেরাতে এবং নষ্ট রাজনীতি দূর করতে সাংবাদিকদের সোচ্চার হতে হবে।
দীর্ঘ ১৭ বছরের অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানুষের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে উল্লেখ করে লক্ষ্মীপুরের রায়পুরে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
