আশুলিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লবের নেতৃত্বে কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
ঢাকা: রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় তীব্র লজ্জা ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদ। তিনি অবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) গভীর রাত ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।
প্রতিবাদ জানিয়ে ফেসবুক পোস্টে আবিদ লেখেন, ‘সালমান মুক্তাদির জুলাইয়ের সহযোদ্ধা। আমরা লজ্জিত। ক্রিমিনালদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনকে আহ্বান করছি। পুরো ঘটনাকে দ্রুত সময়ের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করে জাতির সামনে উপস্থাপন করুন।’
এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এক থেকে দেড়শ লোক দেশীয় অস্ত্র, চাপাতি ও আগ্নেয়াস্ত্র নিয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা স্টুডিওর বহুমূল্য যন্ত্রপাতি, মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
ঘটনার পর লাইভে এসে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির দাবি করেন, স্থানীয় বিএনপি পরিচত কিছু লোক তার কাছে চাঁদা দাবি করেছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোই এই হামলার মূল কারণ। তিনি বলেন, ‘বিএনপির লোকজন যারা করছে, এটা তোমাদের চাঁদাবাজি। কেন তোমরা আমার ড্রিমটা নষ্ট করছো?’ এই ঘটনায় আইনি পদক্ষেপ হিসেবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লবের নেতৃত্বে কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করে হামলার সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। ঘটনায় ৯ জন গ্রেপ্তার ও ওসি প্রত্যাহার করা হয়েছে।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। চাঁদাবাজির অভিযোগ তুলেছেন তিনি।
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততার অভিযোগ নিয়ে পাল্টা বক্তব্য দিয়েছেন রাশেদ খাঁন। পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাথমিক বক্তব্যে জমি বিরোধের বিষয়টি উঠে এসেছে।
রাজধানীর ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশজুড়ে চাঁদাবাজি ও দখলদারিত্বের অবসান হবে।
সাংবাদিক আতাউস সামাদের স্মরণসভায় ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, রাজনীতিকে মেধাবীদের হাতে ফেরাতে এবং নষ্ট রাজনীতি দূর করতে সাংবাদিকদের সোচ্চার হতে হবে।
দীর্ঘ ১৭ বছরের অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানুষের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে উল্লেখ করে লক্ষ্মীপুরের রায়পুরে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
