বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-হংকং ম্যাচ, সেমিফাইনালে পাকিস্তান
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বৃষ্টির কারণে পাকিস্তান ও হংকংয়ের কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হয়েছে। উচ্চতর আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।
ক্রীড়া: ফিফা-আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচেও পরাজিত হয়েছে বাংলাদেশ। জাকার্তায় সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হেরেছে জামাল ভূঁইয়ার দল। ম্যাচের ৩৫তম মিনিটে রায়ান স্টুয়ার্টের করা একমাত্র গোলেই জয় নিশ্চিত করে সিঙ্গাপুর।
ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই কর্নার পায় দলটি। জামাল ভূঁইয়ার নেওয়া কর্নার থেকে সুযোগ তৈরি হলেও সিঙ্গাপুরের বক্সে থাকা বাংলাদেশের কোনো খেলোয়াড় বলের নাগাল পাননি।
১৫তম মিনিটে রাকিব হোসেন বল নিয়ে সিঙ্গাপুরের বক্সে ঢুকলেও কাছাকাছি কোনো সতীর্থ না থাকায় আক্রমণটি আর ফলপ্রসূ হয়নি।
সময় গড়ানোর সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে সিঙ্গাপুর। ১৬তম মিনিটে ইলহান ফান্দির নেওয়া শট দুর্দান্তভাবে ঠেকান বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান। ওই আক্রমণ থেকেই টানা দুটি কর্নার পায় সিঙ্গাপুর।
ম্যাচের ৩৩তম মিনিটে বাংলাদেশের বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় স্বাগতিকরা। বিপজ্জনক জায়গা থেকে নেওয়া শটও দারুণভাবে রুখে দেন মেহেদী।
তবে দুই মিনিট পর আর বাংলাদেশকে রক্ষা করা যায়নি। ৩৫তম মিনিটে ডান দিক থেকে আসা ক্রসে হেড করে বল জালে পাঠান রায়ান স্টুয়ার্ট। এগিয়ে যায় সিঙ্গাপুর।
গোলের পর ব্যবধান বাড়ানোর সুযোগও তৈরি করেছিল সিঙ্গাপুর। তাদের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানেই প্রথমার্ধ শেষ হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণের ধার ধরে রাখে সিঙ্গাপুর। ৪৭তম মিনিটে তাদের নেওয়া একটি শট লাফিয়ে বারের ওপর দিয়ে পাঠান মেহেদী।
গোল পরিশোধে বাংলাদেশ একের পর এক পরিবর্তন আনে। ৫৭তম মিনিটে শেখ মোরছালিনের বদলি হিসেবে মাঠে নামেন মিনহাজুল করিম। জাতীয় দলের হয়ে এটিই ছিল ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের অভিষেক।
৭১তম মিনিটে জোড়া পরিবর্তন করেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। শমিত সোমের বদলে সোহেল রানা এবং শুকি ইতোফুসার বদলে ফাহামিদুল ইসলাম মাঠে নামেন।
বদলি হিসেবে নেমে বাঁ প্রান্তে বেশ সক্রিয় ছিলেন ফাহামিদুল। তাঁর গতি দিয়ে সিঙ্গাপুরের রক্ষণে চাপ তৈরি হলেও গোলের পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ।
৭৯তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে উঠে ফাহামিদুলের করা ক্রস থেকে রাকিব হোসেন হেড নিলেও তা ঠেকিয়ে দেন সিঙ্গাপুরের গোলরক্ষক।
শেষ দিকে সমতা ফেরাতে রক্ষণ ছেড়ে আক্রমণে উঠে খেলেন হামজা চৌধুরীও। কিন্তু সিঙ্গাপুরের জমাট রক্ষণ ভাঙতে পারেনি বাংলাদেশ।
নির্ধারিত ৯০ মিনিট শেষে আরও ছয় মিনিট খেলা হলেও সমতাসূচক গোল পায়নি জামাল ভূঁইয়ার দল। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিঙ্গাপুর।
এটি ফিফা-আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের টানা দ্বিতীয় পরাজয়। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ।