বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-হংকং ম্যাচ, সেমিফাইনালে পাকিস্তান
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বৃষ্টির কারণে পাকিস্তান ও হংকংয়ের কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হয়েছে। উচ্চতর আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।
ক্রীড়া: ইসরাইলের বিপক্ষে আয়ারল্যান্ডের তৃতীয় গোলটি করার পর কালো আর্মব্যান্ড খুলে তাতে চুমু খান জ্যাক ময়লান। এরপর আয়ারল্যান্ডের জার্সির ব্যাজেও চুমু দেন এই আইরিশ ফুটবলার। তাঁর এই উদযাপন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) হাঙ্গেরির ডেব্রেসেনে উয়েফা নেশনস লিগের ম্যাচে ইসরাইলকে ৩-০ গোলে হারায় আয়ারল্যান্ড। ম্যাচের আগে ও চলাকালেও গাজা যুদ্ধকে কেন্দ্র করে আইরিশ দলের বিভিন্ন প্রতিবাদী পদক্ষেপ দেখা যায়।
ম্যাচে আয়ারল্যান্ডের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরেছিলেন। আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, সংঘাতে নিহত সব মানুষের স্মরণে এই কালো আর্মব্যান্ড পরা হয়েছে।
ম্যাচের ২৫ মিনিটে আয়ারল্যান্ডের তৃতীয় গোলটি করেন ময়লান। গোলের পর তিনি কর্নার পতাকার দিকে ছুটে গিয়ে হাত থেকে কালো আর্মব্যান্ডটি খুলে নেন। এরপর সেটি উঁচিয়ে ধরেন এবং তাতে চুমু দেন। পরে নিজের জার্সির আইরিশ ব্যাজেও চুমু দেন তিনি।
ময়লানের উদযাপনই শুধু নয়, ম্যাচ শুরুর আগেও আইরিশ দলের অবস্থানে প্রতিবাদের ছাপ ছিল। ইসরাইলের জাতীয় সংগীত বাজানোর সময় আয়ারল্যান্ডের খেলোয়াড়রা মাথা নিচু করে দাঁড়িয়ে ছিলেন। দুই দলের মধ্যে প্রচলিত ম্যাচ-পূর্ব করমর্দমও হয়নি। এমনকি দুই অধিনায়কের মধ্যে পেন্যান্ট বিনিময়ও হয়নি।
ম্যাচটি নিয়ে আয়ারল্যান্ডে আগেই বিতর্ক তৈরি হয়েছিল। ইসরাইলের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবিও উঠেছিল। দলের গোলরক্ষক গ্যাভিন বাজুনু ম্যাচের আগে স্কোয়াড থেকে সরে দাঁড়ান। তিনি ব্যক্তিগত বিশ্বাসের কথা উল্লেখ করে জানান, নিরপরাধ মানুষের হত্যার বিষয়টি তাঁর সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
মাঠের খেলায় অবশ্য শুরু থেকেই আধিপত্য দেখায় আয়ারল্যান্ড। ম্যাচের ১৩ মিনিটে ট্রয় প্যারট গোল করে দলকে এগিয়ে দেন। দুই মিনিট পর অ্যাডাম ইদাহ ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ২৫ মিনিটে ময়লানের গোলে আয়ারল্যান্ড ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। শেষ পর্যন্ত এই ব্যবধানেই ম্যাচ জেতে তারা।
ময়লানের গোল উদযাপনের ওই মুহূর্ত তাই শুধু একটি গোলের আনন্দ প্রকাশের দৃশ্য হয়ে থাকেনি। গাজা সংঘাতকে ঘিরে ম্যাচটির রাজনৈতিক ও মানবিক বিতর্কের মধ্যেই কালো আর্মব্যান্ডে তাঁর চুম্বন আইরিশ দলের অবস্থানের একটি দৃশ্যমান প্রতীক হিসেবে আলোচনায় এসেছে।
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বৃষ্টির কারণে পাকিস্তান ও হংকংয়ের কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হয়েছে। উচ্চতর আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।
২৭ সেপ্টেম্বর তিনটি ওয়ানডেতে ছয় ব্যাটার সেঞ্চুরি করেছেন। পুরুষদের ওয়ানডে ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে এক দিনে এত সেঞ্চুরির নজির আর নেই।
গাজা যুদ্ধ ঘিরে উত্তেজনার মধ্যে উয়েফা নেশনস লিগে ইসরাইলকে ৩-০ গোলে হারিয়েছে আয়ারল্যান্ড। কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন আইরিশ খেলোয়াড়েরা।
জ্বর ও সংক্রমণের কারণে এশিয়ান গেমসের বাকি অংশ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ২৯ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ।
১২০ মিনিটে গোলশূন্য থাকার পর পেনাল্টি শুটআউটে উত্তর কোরিয়াকে ৪–৩ ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন।
বিশ্বকাপে স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর রাতারাতি তারকা হয়ে ওঠেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। তবে জনপ্রিয়তার চাপে ব্যক্তিগত পরিসর ও শান্তি হারানোর কথা জানিয়েছেন তিনি।
আসিয়ান কাপে সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে চার পরিবর্তন এনেছে বাংলাদেশ। সোহেল রানা ও ফাহমিদুল ইসলামের জায়গায় মোরসালিনসহ নতুন কয়েকজন সুযোগ পেয়েছেন।
ফিফা-আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। ৩৫তম মিনিটে রায়ান স্টুয়ার্টের একমাত্র গোলে জয় পায় সিঙ্গাপুর।
