খেলা

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আগামী বৃহস্পতিবারে প্রকাশিত হবে চূড়ান্ত সূচি ও টিকিটের তথ্য

খেলাধুলা: আগামী বৃহস্পতিবার কেপটাউনে যৌথভাবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। টুর্নামেন্টের ঠিক এক বছর আগে কাউন্টডাউন বা দিন গণনা শুরুর এই অনুষ্ঠানেই বিশ্বকাপের ম্যাচের টিকিট উন্মুক্ত করা হবে। আগামী বছর ২ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর পর্দা নামবে ৫০ ওভার সংস্করণের এই বিশ্ব আসরের।

বিশ্বকাপে অংশগ্রহণকারী ১৪ দলের মধ্যে ১০টি দল চূড়ান্ত হওয়ার শেষ সময়সীমা আগামীকাল ৩০ সেপ্টেম্বর। এই ১০ দলের মধ্যে স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলার টিকিট আগেই নিশ্চিত করেছে। তবে আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় আরেক সহ-আয়োজক দেশ নামিবিয়াকে মূল পর্বে আসতে হবে বাছাইপর্ব পার হয়ে।

বাকি দলগুলোর ক্ষেত্রে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে মূল পর্বে জায়গা পাচ্ছে ৮টি দল। বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলোর অবস্থান যথাক্রমে—

ভারত (১), নিউজিল্যান্ড (২), দক্ষিণ আফ্রিকা (৩), পাকিস্তান (৪), অস্ট্রেলিয়া (৫), ইংল্যান্ড (৬), শ্রীলঙ্কা (৭), আফগানিস্তান (৮) এবং বাংলাদেশ (৯)। র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকলেও দক্ষিণ আফ্রিকা স্বাগতিক হওয়ায় বাংলাদেশের মূল পর্বে খেলা ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে, বর্তমানে দশ নম্বরে থাকা দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে আগামী বছরের শুরুর দিকে বাছাইপর্ব খেলে মূল টিকিট অর্জন করতে হবে। ১৪ দলের বাকি ৪টি দল আসবে এই বাছাইপর্ব থেকেই।

আইসিসির ঘোষণা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার থেকেই বিশ্বকাপের টিকিটের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে। তবে সেদিন সরাসরি টিকিট কেনা যাবে না, ক্রিকেটপ্রেমীরা ১ অক্টোবর থেকে টিকিটের জন্য নিবন্ধন করতে পারবেন।

২০২৭ বিশ্বকাপের টুর্নামেন্ট কাঠামোতে এনেছে বড় পরিবর্তন। সেমিফাইনাল ও ফাইনালের আগে পুরো টুর্নামেন্টটি মূলত তিনটি পর্বে বিভক্ত থাকবে।

সুপার সিরিজ: ১৪টি কোয়ালিফাই করা দলের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সর্বনিম্ন ৩টি দলকে নিয়ে রাউন্ড রবিন ফরম্যাটে এই পর্ব শুরু হবে। যেখান থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দলটি পরবর্তী পর্বে উঠবে।

গ্রুপ পর্ব: ১২টি দল ৬টি করে মোট দুটি গ্রুপে বিভক্ত হয়ে ৩০টি ম্যাচ খেলবে। প্রতি গ্রুপ থেকে শীর্ষ তিন দল এবং দুই গ্রুপের পয়েন্ট তালিকায় পরবর্তী সেরা দলসহ মোট ৭টি দল ‘সুপার সেভেন’ পর্বে জায়গা করে নেবে।

সুপার সেভেন ও ফাইনাল পর্ব: সুপার সেভেন পর্বে রাউন্ড রবিন পদ্ধতিতে ২১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই পর্ব থেকে সেরা চারটি দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনালে সুপার সেভেনের শীর্ষ দল চতুর্থ দলের মুখোমুখি হবে এবং দ্বিতীয় দল লড়বে তৃতীয় দলের বিপক্ষে। সেমিফাইনালে বিজয়ী দুই দল আগামী ২১ নভেম্বর ফাইনাল ম্যাচে শিরোপার জন্য লড়বে।

Related News

বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-হংকং ম্যাচ, সেমিফাইনালে পাকিস্তান

এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বৃষ্টির কারণে পাকিস্তান ও হংকংয়ের কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হয়েছে। উচ্চতর আইসিসি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।

ওয়ানডেতে এক দিনে ৬ সেঞ্চুরি, ৫৫ বছরের ইতিহাসে প্রথম

২৭ সেপ্টেম্বর তিনটি ওয়ানডেতে ছয় ব্যাটার সেঞ্চুরি করেছেন। পুরুষদের ওয়ানডে ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে এক দিনে এত সেঞ্চুরির নজির আর নেই।

গাজা যুদ্ধের প্রতিবাদে কালো আর্মব্যান্ড পরে ইসরাইলকে ৩-০ গোলে হারালো আয়ারল্যান্ড

গাজা যুদ্ধ ঘিরে উত্তেজনার মধ্যে উয়েফা নেশনস লিগে ইসরাইলকে ৩-০ গোলে হারিয়েছে আয়ারল্যান্ড। কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন আইরিশ খেলোয়াড়েরা।

গোল করে কালো আর্মব্যান্ডে চুমু, কেন এমন উদযাপন করলেন জ্যাক ময়লান?

ইসরাইলের বিপক্ষে গোল করার পর কালো আর্মব্যান্ড খুলে তাতে চুমু দেন আয়ারল্যান্ডের ফুটবলার জ্যাক ময়লান। গাজা সংঘাত ঘিরে ম্যাচের প্রতিবাদী আবহে আলোচনায় আসে তাঁর এই উদযাপন।

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত

জ্বর ও সংক্রমণের কারণে এশিয়ান গেমসের বাকি অংশ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ২৯ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ।

পেনাল্টিতে উত্তর কোরিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ স্পেনের

১২০ মিনিটে গোলশূন্য থাকার পর পেনাল্টি শুটআউটে উত্তর কোরিয়াকে ৪–৩ ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন।

বিশ্বকাপে তারকা হয়ে শান্তি হারিয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিশ্বকাপে স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর রাতারাতি তারকা হয়ে ওঠেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। তবে জনপ্রিয়তার চাপে ব্যক্তিগত পরিসর ও শান্তি হারানোর কথা জানিয়েছেন তিনি।

সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে চার পরিবর্তন বাংলাদেশের

আসিয়ান কাপে সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে চার পরিবর্তন এনেছে বাংলাদেশ। সোহেল রানা ও ফাহমিদুল ইসলামের জায়গায় মোরসালিনসহ নতুন কয়েকজন সুযোগ পেয়েছেন।

Search