ঢাকা: গৌরবময় পথচলার ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জুবিলি) উদ্যাপন উপলক্ষে আগামী বছরের ২ জানুয়ারি ২০২৭ এক বর্ণাঢ্য ও বিশেষ মিলনমেলার আয়োজন করতে যাচ্ছে ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সম্প্রতি অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশ তথা বিদেশে ছড়িয়ে থাকা স্বনামধন্য এই শিক্ষাপ্রতিষ্ঠানটির সকল প্রাক্তন শিক্ষার্থীকে এই আনন্দঘন আয়োজনে অংশ নেওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণের ইচ্ছুক প্রাক্তন শিক্ষার্থীদের আগামী ১৫ নভেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইন বা নির্ধারিত প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।
‘ফিরে যাই শৈশবে, মেতে উঠি উৎসবে’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত হতে যাচ্ছে এই প্লাটিনাম জুবিলি উৎসব। স্মৃতির পাতায় শৈশবের দিনগুলো, অকৃত্রিম বন্ধুত্ব আর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসার সঙ্গে কাটানো সোনালী দিনগুলোকে নতুন করে আলিঙ্গন করতে প্রাক্তন শিক্ষার্থীদের সরব উপস্থিতি ও অংশগ্রহণ কামনা করছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠান ও রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজকদের অফিসিয়াল প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটে ভিজিট করার জন্য বলা হয়েছে।