ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্লাটিনাম জুবিলি মিলনমেলা আগামী ২ জানুয়ারি
৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ২ জানুয়ারি ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিশেষ মিলনমেলা। ১৫ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশনের আহ্বান। শিক্ষা পাতার বিশেষ সংবাদ।
শিক্ষাঙ্গন: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি কমাতে কুপন পদ্ধতি চালুর কথা ভাবছে সরকার। প্রাথমিক পর্যায়ের এ পরিকল্পনায় প্রতিটি শিক্ষার্থীকে ৩৮ টাকা ৫০ পয়সা মূল্যের কুপন দেওয়ার কথা ভাবা হচ্ছে। ওই কুপন ব্যবহার করে স্থানীয় পর্যায়ে তালিকাভুক্ত খাদ্য ব্যবসায়ীদের কাছ থেকে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খাবার কিনতে পারবে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ পরিকল্পনার কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, মিড-ডে মিল কর্মসূচিতে স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ত করার লক্ষ্যেই কুপন পদ্ধতির চিন্তা করা হচ্ছে। এ জন্য স্থানীয় পর্যায়ে ব্যবসায়ীদের সক্ষমতা অনুযায়ী তালিকাভুক্ত করা হবে।
তালিকাভুক্ত দোকান বা খাদ্য ব্যবসায়ীর কাছে কোনো শিক্ষার্থীর পছন্দ অনুযায়ী খাবার না থাকলে সে খাবার কিনবে না। সে ক্ষেত্রে কুপনের অর্থ শিক্ষার্থীর কাছেই থাকবে বলে জানান তিনি।
তবে কুপন পদ্ধতি চালুর বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এটি প্রাথমিক পর্যায়ের একটি পরিকল্পনা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আরও আলোচনা ও পর্যালোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিনামূল্যের পাঠ্যবইয়ের মান নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বই ছাপার ক্ষেত্রে মান নিশ্চিত করতে পাঁচটি স্তরে বই যাচাই করা হচ্ছে।
কাগজসহ বইয়ের মান নির্ধারিত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে তা বাতিল করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ বই কেটে বিনষ্ট করা হয়েছে বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, এরপরও কিছু মুদ্রণকারী প্রতিষ্ঠান নিম্নমানের বই সরবরাহের চেষ্টা করছে। তবে কোনো বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর পরও যদি সেটির মান খারাপ পাওয়া যায়, সংশ্লিষ্ট প্রিন্টার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, মিড-ডে মিলের ক্ষেত্রে কুপন পদ্ধতি চালু হলে শিক্ষার্থীদের খাবার সরবরাহে স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ত করার পাশাপাশি অর্থ ব্যয়ের ক্ষেত্রে অনিয়ম কমানোর সুযোগ তৈরি হতে পারে। তবে পরিকল্পনাটি বাস্তবায়নের আগে এর কাঠামো, তালিকাভুক্ত ব্যবসায়ী নির্বাচন ও তদারকি ব্যবস্থা চূড়ান্ত করতে হবে।
৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ২ জানুয়ারি ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিশেষ মিলনমেলা। ১৫ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশনের আহ্বান। শিক্ষা পাতার বিশেষ সংবাদ।
বিভাগের নাম পরিবর্তন ও অনুষদ স্থানান্তরের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন ও আন্দোলন।
বিভিন্ন মাদ্রাসায় শৃঙ্খলাভঙ্গ, সহকর্মীকে মারধর, জাল শিক্ষক নিবন্ধন সনদ, বিধিবহির্ভূত নিয়োগ ও নথি জালিয়াতির অভিযোগে ৯ শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
জাকসু নির্বাচন-২০২৫ ঘিরে অনিয়মের অভিযোগ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং দ্রুত নতুন নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন।
চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মুখের সামনে ছবি ধরে শিক্ষার্থীদের অভিনব মিছিল ও অবস্থান কর্মসূচি।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সহকারী শিক্ষক খালেকুজ্জামান সুজনের মুক্তির দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে প্রায় ৩০০ শিক্ষার্থী। এ সময় প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করা হয়।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন শিক্ষার্থীরা। সাবেক উপাচার্যকে বহালের দাবিতে চলছে শাটডাউন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ১ অক্টোবর পর্যন্ত নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যাচাই শেষে পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হবে।
