ফিচার

ভালো ব্যাটসম্যানরা অন্ধকারেও দেখতে পান! ক্রিকেটে চোখ, মস্তিষ্ক ও অনুমানের জটিল খেলা

ক্রীড়া বিশ্লেষণ: ক্রিকেট মাঠে ব্যাটসম্যানদের \’ভালো চোখ\’ নিয়ে প্রায়শই আলোচনা হয়, কিন্তু এই তীক্ষ্ণ দৃষ্টির রহস্য আসলে চোখে নয়, বরং মস্তিষ্ক ও শিখে নেওয়া দক্ষতার মধ্যে নিহিত। অস্ট্রেলীয় বিজ্ঞানীদের গবেষণা এবং কিংবদন্তি ক্রিকেটারদের অভিজ্ঞতা বলছে, সবচেয়ে ভালো ব্যাটসম্যানরা তখনো দেখতে পান, যখন তাদের চোখও কাজ করে না।

প্রতিক্রিয়ার সময় (২০০ মিলিসেকেন্ড) এবং বলের গতি (১৫০ কিমি/ঘণ্টায় ৫০০ মিলিসেকেন্ডের কম) বিবেচনা করলে বোঝা যায়, আন্তর্জাতিক ক্রিকেটে চোখ দিয়ে বল অনুসরণ করা অসম্ভব। অথচ এই সামান্য সময়ের মধ্যেই ব্যাটসম্যানকে শট খেলতে হয়।

অনুমান ও অভ্যস্ততা: বিশেষজ্ঞরা বলছেন, একজন পেশাদার ব্যাটসম্যান আসলে অনুমান করে ক্রিকেট খেলেন। বল ছাড়ার ২৫০ থেকে ৩০০ মিলিসেকেন্ডের মধ্যেই তাদের মুভমেন্ট ঠিক হয়ে যায়। বেশির ভাগ পেশাদার ব্যাটসম্যান বল ছাড়ার আগেই লেংথ বুঝে ফেলেন। বোলারদের শরীরী ভাষা, অ্যাকশন, গ্রিপ এবং ফিল্ডারদের অবস্থান দেখে তাদের মস্তিষ্ক অবচেতনভাবে একটি চেনা প্রতিক্রিয়া তৈরি করে।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন যেমন বলেছিলেন, “শরীরের অন্য পেশিগুলোর ট্রেনিং হয়, চোখও কিন্তু একটা পেশি।”

\"\"
মুরালির রহস্যে আনোয়ারের ভয়: কিংবদন্তি ওপেনার সাঈদ আনোয়ার সাধারণত বল পড়তে পারলেও শ্রীলঙ্কান জাদুকর মুত্তিয়া মুরালিধরনকে খেলতে ভয় পেতেন। এমনকি এই সমস্যার সমাধানে তাঁকে চক্ষু বিশেষজ্ঞের কাছেও যেতে হয়েছিল। আনোয়ার লক্ষ্য করেছিলেন, মুরালি প্রচলিত অফ স্পিনারদের মতো আঙুলের ভেতরে বল না ঘুরিয়ে ‘ব্যাক অব দ্য হ্যান্ড’ বা হাতের পেছন থেকে বল ছাড়তেন। এর ফলে বলের গ্রিপ ও কবজির ডান দিকটা দেখতে সমস্যা হতো।

আনোয়ারের মতে, মুরালিধরন এমন একটা ধাঁধা ছিলেন, যা তাঁর কবজির ভেতরের সূত্রগুলো পড়তে বাধা দিত। তবে সাঈদ আনোয়ারের স্টাইল নিয়ে শেন ওয়ার্ন বলেছিলেন, “সংখ্যা নয় ওর স্টাইলটা মনে থাকে।”

দৃষ্টিশক্তির চেয়ে দক্ষতাই প্রধান: গবেষণায় দেখা গেছে, বল ছাড়ার মুহূর্তে আলো নিভিয়ে দিলেও ভালো মানের অপেশাদার ব্যাটসম্যানরা ভুল করেন, কিন্তু পেশাদাররা সঠিক শট খেলেন।

আরও অবাক করা তথ্য হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীর স্বাস্থ্য পরীক্ষায় ডন ব্র্যাডম্যানের দৃষ্টিশক্তিকে ‘দুর্বল’ বলা হয়েছিল। মনসুর আলি খান পতৌদির এক চোখ নষ্ট হওয়ার পরও তাঁর টেস্ট সেঞ্চুরি রয়েছে। অর্থাৎ, দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হওয়ার চেয়ে শিখে নেওয়া দক্ষতাই ক্রিকেটে সাফল্যের মূল চাবিকাঠি।

চোখের সমস্যাও ছিল: নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান রস টেলরও চোখের সমস্যায় ভুগেছিলেন। ‘পটেরেজিয়াম’ রোগে তাঁর চোখ টেনে ধরত এবং রাতে আলোয় বল দেখতে কষ্ট হতো। এই রোগ ধরা পড়ার আগের দুই বছরেও তাঁর গড় ছিল ৫১, আবার চিকিৎসার পরের দুই বছরেও গড় ছিল ৫১। এই পরিসংখ্যানই প্রমাণ করে, চোখের অবস্থার চেয়ে ব্যাটসম্যানের মস্তিষ্ক ও কৌশল বেশি গুরুত্বপূর্ণ।

ড. শেরিল কালডারের মতো বিশেষজ্ঞরা এখন খেলোয়াড়দের চোখের পেশির ট্রেনিং দেন, যাতে তারা বলকে অনুসরণের কৌশল ও চোখের ‘জাম্প’ নিয়ন্ত্রণ করতে পারে। ব্যাটসম্যানরা জানেন না তারা কী দেখছেন, তবু সবকিছুই দেখছেন—এই অনুভূতির মধ্যেই লুকিয়ে আছে ক্রিকেটের অন্যতম সেরা রহস্য।

Related News

মেরে ফেলার হুমকি ও ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ বরখাস্ত কোচ জেরার্ড জোনসের

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের বরখাস্ত কোচ জেরার্ড জোনস দাবি করেছেন, দায়িত্ব পালনের সময় তিনি ব্যক্তিগত আক্রমণ, তথ্য ফাঁস ও মেরে ফেলার হুমকি পেয়েছেন।

শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপের সেমিফাইনাল সমীকরণ কঠিন করল বাংলাদেশ

নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরে সেমিফাইনালের পথ কঠিন করে তুলল বাংলাদেশ। শেষ চারে যেতে হলে আমিরাতের বিপক্ষে জিততেই হবে জ্যোতিদের।

শুরুতে গোল খেয়েও চেলসিকে হারিয়ে শতভাগ জয় ধরে রাখল আর্সেনাল

এমিরেটস স্টেডিয়ামে পিছিয়ে পড়েও চেলসিকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে আর্সেনাল। জয়সূচক গোলটি করেন মার্টিন ওডেগার্ড।

ইয়ামালের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিল বার্সেলোনা

: লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল।

সব সমালোচনা ও পদত্যাগের দাবিকে উড়িয়ে দিয়ে ২০২৭ নির্বাচনে লড়বেন ফিফা সভাপতি ইনফান্তিনো

তীব্র সমালোচনা ও পদত্যাগের দাবি উপেক্ষা করে ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনে চতুর্থ মেয়াদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করেছেন জিয়ান্নি ইনফান্তিনো।

ইউএস ওপেন: টেলর টাউনসেন্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা, ছুঁলেন সেরেনার রেকর্ড

ইউএস ওপেনে টেলর টাউনসেন্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন আরিনা সাবালেঙ্কা। একই সঙ্গে ছুঁয়েছেন সেরেনা উইলিয়ামসের বিশেষ রেকর্ড।

খেলোয়াড়দের মধ্যে লড়াইয়ের মানসিকতার অভাব রয়েছে, পিসিবির পদক্ষেপে অবাক হওয়ার কিছু নেই: শোয়েব আখতা

ইংল্যান্ড সফরে পাকিস্তানের ক্রিকেটারদের লড়াইয়ের মানসিকতা নেই বলে মন্তব্য করেছেন শোয়েব আখতার। পিসিবির বর্তমান পরিবর্তন ও দলের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন তিনি।

ইউএস ওপেন: টমি পলকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাজ

ইনজুরি কাটিয়ে কোর্টে ফিরে দারুণ ছন্দে আছেন কার্লোস আলকারাজ। ইউএস ওপেনের শেষ আটে তিনি মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের বেন শেলটনের।

Search