বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা।
মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।
মো: জিয়াউদ্দিন বাবু। বরিশাল থেকে: বরিশালের উজিরপুরে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ, উজিরপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় প্রায় ৩০ জন আলেম-ওলামা, মাদ্রাসা, স্কুল ও কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন আয়োজকরা। এদের মধ্যে ২ জনের অবস্থা শঙ্কাজনক।
জানা যায়, মাদ্রাসার শিক্ষক মুফতি মাসউদ হাসান ফিরোজের পরিবারের ওপর হামলা এবং তার বৈধভাবে ক্রয়কৃত জমির ওপর নির্মাণাধীন ভবন দখলের প্রতিবাদে উজিরপুর উপজেলা চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, কর্মসূচি চলাকালে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাহিন হাওলাদারের নেতৃত্বে একদল লোক অতর্কিত হামলা চালায়। এ সময় উপজেলা চত্বরে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। বক্তাদের দাবি, হামলায় অন্তত দুইজন গুরুতর আহতসহ প্রায় ৩০ জন আহত হন। হামলার সময় কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, সাহিন হাওলাদার দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি ও দোকান দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। সম্প্রতি তিনি চরমোনাই মাদ্রাসার শিক্ষক মুফতি মাসউদ হাসান ফিরোজের বৈধভাবে ক্রয়কৃত জমির ওপর নির্মাণাধীন তিনতলা ভবন দখল করেন এবং তার পরিবারের সদস্যদের মারধর করেন বলেও অভিযোগ তোলা হয়।
মানববন্ধনে বক্তারা জানান, মুফতি মাসউদ হাসান ফিরোজ ২০১২ সালে জমিটি ক্রয় করেন এবং ২০২৪ সালে সেখানে ভবন নির্মাণকাজ শুরু করেন। ভবনের কাজ শেষ পর্যায়ে পৌঁছালে সেটি জোরপূর্বক দখল করা হয় বলে তাদের দাবি। তারা প্রশ্ন তোলেন, জমি নিয়ে প্রকৃত কোনো বিরোধ থাকলে তা?
মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ সময়েও চূড়ান্ত রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। বিশেষ সংবাদ।
ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড বা অপতৎপরতা চালানোর চেষ্টা হলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ১৭ অক্টোবর শনিবার সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকবে।
রাজধানীতে পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভেঙে পড়ার ঘটনায় বাসচালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। রাজধানীর জাতীয় সংবাদ।
ময়মনসিংহের গৌরীপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ও এলপিজি গুদামসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু। এর মাঝেই ঢাকাসহ দেশের আট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সিরাজগঞ্জে কমলা ৫৫০, মাল্টা ৫০০ ও আপেল ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে ফল।
