সারাদেশ

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৬ তম আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি : নিজস্ব প্রতিনিধি

বাগেরহাট জেলা প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজন, আনন্দ-উৎসব ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিইবি বাগেরহাটের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন কাজী মাহমুদ ইসলাম ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাগুপ্তা হক, সাবেক পৌর কাউন্সিলর সরদার লিয়াকত আলী ।
এ ছাড়া অনুষ্ঠানে আইডিইবির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মোঃ আবু হানিফসহ বিভিন্ন পর্যায়ের ডিপ্লোমা প্রকৌশলী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং দক্ষ জনশক্তি গঠনে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ প্রকৌশলী তৈরির ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, আইডিইবি দীর্ঘদিন ধরে ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, অধিকার সংরক্ষণ এবং কারিগরি শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য কর্মসূচিতে প্রকৌশলীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটে।

Related News

সেনাকুঞ্জ থেকে তাঁবেদারির বিরুদ্ধে ঘোষণা: ‘সবার আগে বাংলাদেশ’

সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ ঘোষণা, ১৯৭১ ও ২০২৪-এর ঐক্য, পিলখানা হত্যাকাণ্ডের স্বীকৃতি এবং ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা নিয়ে বিশ্লেষণধর্মী কলাম।

মতলব উত্তেরের লবাইরকান্দি যুবসমাজের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তরের লবাইরকান্দিতে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল টুর্নামেন্টে ৩-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে অবিবাহিত একাদশ। অনুষ্ঠানে মাদকবিরোধী সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাগেরহাটে সশস্ত্র বাহিনী উন্নয়ন ও কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালন

বাগেরহাটে প্রথমবারের মতো অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী উন্নয়ন ও কল্যাণ ট্রাস্টের উদ্যোগে র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে।

গজারিয়া-মতলব কেবল-স্টেইড সেতু: কমবে ঢাকা-চাঁদপুর যাতায়াতের দূরত্ব, অর্থনীতিতে নতুন সম্ভাবনা | দৈনিক শব্দমিছিল

মেঘনা-ধনাগোদা নদীর ওপর ৪ হাজার ১৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হতে যাচ্ছে দেশের প্রথম চার লেনের কেবল-স্টেইড গজারিয়া-মতলব সেতু। এটি চালু হলে ঢাকা-চাঁদপুর যাতায়াতের দূরত্ব ও সময় কমবে।

১৫ বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আটক এবং ভারতীয় গাঁজা জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর পৃথক অভিযানে ২১ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ছাড়া ১০ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা ও ১১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বরিশালের নিখোঁজ সিভিল জজ শেখ ফারহান নাদিম কুয়াকাটা থেকে উদ্ধার

বরিশাল আদালতের নিখোঁজ সিভিল জজ (সহকারী জজ) শেখ ফারহান নাদিমকে পটুয়াখালীর কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

নড়াইলের কালিয়ায় সংঘর্ষ ও মোটরসাইকেলে আগুন, বিএনপির দুই নেতা নিহত

নড়াইলের কালিয়ায় নাশকতাবিরোধী মিছিলে হামলায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাস নেতা সোহেল মোল্লা নিহত হয়েছেন।

ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়?

সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদে আগের ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব সুরাহা না হতেই পুরোনো ব্যক্তিদের দিয়ে পুনরায় হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন অনিয়মের অভিযোগ উঠেছে।

Search