রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধ সার মজুত
রাজশাহীর গোদাগাড়ীতে অনুমোদিত সীমার অতিরিক্ত সার মজুত রাখার অভিযোগে সার ডিলার সোলাইমান পাটোয়ারীকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানী এলাকায় চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন তোফায়েল ইসলাম (২০) নামে এক কলেজশিক্ষার্থী। তোফায়েল ব্রাহ্মণবাড়িয়ার আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।
আজ শনিবার বেলা পৌনে তিনটার দিকে বনানী রেল স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর পারিবারিক সূত্রে জানা গেছে, তোফায়েল ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় তাঁর চাচাতো বোন শিউলি আক্তারের বাসায় বেড়াতে এসেছিলেন। আজ বিকেলে গ্রামের বাড়ি ফেরার উদ্দেশ্যে তিনি কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে ওঠেন।
শিউলি আক্তার জানান, ট্রেনটি বনানী এলাকা পার হওয়ার সময় চার থেকে পাঁচজনের একদল ছিনতাইকারী তোফায়েলকে ঘিরে ধরে এবং তাঁর কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তোফায়েল বাধা দিলে ছিনতাইকারীদের সাথে তাঁর ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর পিঠে ছুরিকাঘাত করে এবং কোনো কিছু না নিয়েই ক্যান্টনমেন্ট ক্রসিং এলাকায় ট্রেন থেকে নেমে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় তোফায়েলকে উদ্ধার করে এক পথচারীর সহায়তায় প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকেল পাঁচটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চলন্ত ট্রেনে ছিনতাইকারীর হামলার শিকার ওই শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার তদন্তে সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশ কাজ করছে।
রাজশাহীর গোদাগাড়ীতে অনুমোদিত সীমার অতিরিক্ত সার মজুত রাখার অভিযোগে সার ডিলার সোলাইমান পাটোয়ারীকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রামের পাঁচলাইশ থেকে গ্যারেজ মালিক মো. হেলাল উদ্দিনকে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। গাড়ি শনাক্ত করেছে পুলিশ, উদ্ধার অভিযান অব্যাহত।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাজনৈতিক মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা এ বি এম রাশেদুল হাসান ওরফে ‘ডলার’-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরিশাল নগরের নতুন বাজার এলাকার ময়লার স্তূপ থেকে প্লাস্টিকের বাটিবন্দী এক ছেলে ও এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
নেত্রকোনার মদনে ফজরের নামাজ শেষে চা খাওয়ার কথা বলায় মানসিক ভারসাম্যহীন ছেলের বটির কোপে এলাহি মিয়া নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
কক্সবাজারে যৌন নিপীড়ন ও জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার কিশোর-কিশোরীদের সুরক্ষাসেবা সহজলভ্য করতে জাগো ফাউন্ডেশন ও ইউনিসেফের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম বন্দর থেকে জালিয়াতির মাধ্যমে ৩ কোটি টাকার কাপড়ের কনটেইনার চুরির ঘটনায় জড়িত দুই জেটি সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় বন্দরজুড়ে তোলপাড়।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আরিশার আত্মহত্যার ঘটনায় জড়িত শিক্ষকদের গ্রেপ্তার ও কোচিং বাণিজ্যের বিরুদ্ধে কঠোর তদন্ত দাবি করেছে অভিভাবক ঐক্য ফোরাম।
