রাজনীতি

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট পুনর্গঠন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন সম্পন্ন হয়েছে।

আজ বুধবার (১৫ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ববর্তী কার্যকরী পরিষদের ১২ জন নির্বাচিত ও ১ জন মনোনীত সদস্যের ছাত্রজীবন সমাপ্ত হওয়ায় সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় কার্যকরী পরিষদের উপনির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়। সংগঠনের দ্বিতীয় সাধারণ অধিবেশনে এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

উপনির্বাচনে সারা দেশের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ১২ জন নতুন কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন— নুমায়ের আব্দুল্লাহ (কেন্দ্র), মুহিব্বুল্লাহ আল হুসাইনী (ঢাকা মহানগর পশ্চিম), ইয়াছিন আরাফাত (গাজীপুর মহানগর), আব্দুল আলিম আরিফ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), নাজমুল হাসান পঞ্চায়েত (কুমিল্লা মহানগর), মাসুদ রানা তুহিন (শাবিপ্রবি), মো. ইমদাদুল হক (ঢাকা মহানগর পূর্ব), জুলফিকার আলী (মেডিকেল জোন), মো. মেহেদী হাসান (সাতক্ষীরা শহর), আব্দুল্লাহ আল মঈন (বাকৃবি), আরিফুর রহমান সৈকত (নোবিপ্রবি) এবং মো. শফিকুল ইসলাম (বগুড়া মহানগর)।

পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম নবনির্বাচিত সদস্যদের সাথে পরামর্শ করে বরিশাল মহানগরের আতিকুল ইসলামকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেন এবং ৩০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন সম্পন্ন করেন।

নতুন নির্বাচিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার সভাপতি আরিফুর রহমান সৈকতকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Related News

সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি মামুনুল হক

‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এর ১২২এ ও ১২২বি ধারা শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

ইতালিতে বাঁধনের ওপর হামলায় তীব্র নিন্দা জানায় আসিফ মাহমুদ ও সারজিস

ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে ইতালিতে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঘটনার তীব্র নিন্দা ও তাঁর প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন এনসিপির আসিফ মাহমুদ ও সারজিস আলম।

চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং গত বছরের তুলনায় কম: ডা. জাহেদ উর রহমান

সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, ২০২৩ সালের তুলনায় চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং কম হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির দুই শীর্ষ নেতার ভোটার এলাকা পরিবর্তন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিপরীতমুখী ভোটার এলাকা পরিবর্তন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা।

সাহস থাকলে মাঠে আসুন, রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: এসএম জিলানী

বিদেশে বসে উসকানি না দিয়ে সাহস থাকলে মাঠেই মোকাবিলা করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ড: লালবাগ থানা বিএনপির নেতা আলী আজম বহিষ্কার

: অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সন্ত্রাসী পরিবেশে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন অসম্ভব: এমপি মুজিবুর রহমান

সন্ত্রাসী পরিবেশ ও সংরক্ষিত নারী এমপির কারণে নিজের এলাকার উন্নয়নমূলক ডিও লেটার ও সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে সংসদে অভিযোগ করেছেন এমপি মুজিবুর রহমান।

চসিক মেয়র ডা. শাহাদাতকে ‘মেয়াদোত্তীর্ণ’ বললেন জামায়াত আমির, আদালতের রায়ের কথা স্মরণ করিয়ে দিলেন মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলার পর আইনি বৈধতার কথা তুলে ধরে জবাব দিয়েছেন মেয়র ডা. শাহাদাত।

Search