রাজনীতি

১৮ জুলাই বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ: সংবাদ সম্মেলনে সফল করার আহ্বান

মো. জিয়াউদ্দিন বাবু, বরিশাল ব্যুরো: গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে আগামী ১৮ জুলাই বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এই সমাবেশকে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানানো হয়েছে।

সমাবেশ সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৬ জুলাই) বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, আত্মত্যাগ এবং জনগণের অকুণ্ঠ সমর্থনের মধ্য দিয়ে দেশের মানুষ একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করেছিল। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরও সেই প্রত্যাশা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। গণভোটের রায়, জুলাই সনদ এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

অ্যাডভোকেট হেলাল বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। হত্যা, ছিনতাই, ডাকাতি, অপহরণ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের নিরাপত্তাবোধকে দুর্বল করে দিচ্ছে। একই সঙ্গে চাঁদাবাজি, দখলদারিত্ব, দলীয় প্রভাব বিস্তার এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য মোটেও শুভ লক্ষণ নয়।

তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি বিভিন্ন খাতে দুর্নীতি, অনিয়ম, ঘুষ, স্বজনপ্রীতি এবং জবাবদিহিতার অভাব দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোকে দুর্বল করে দিচ্ছে। লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকিং খাতের অস্থিরতা, কর্মসংস্থানের সংকট এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। এ সময় তিনি দেশের আর্থিক প্রতিষ্ঠানসমূহকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

বরিশালসহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রাকৃতিক সম্পদ, কৃষি, মৎস্য ও পর্যটনের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও এই অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। জাতীয় উন্নয়নের মূলধারায় দক্ষিণাঞ্চলকে সম্পৃক্ত করতে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণ, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, বরিশালে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ, দ্রুত শিল্পায়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার দাবি জানান তিনি। তিনি স্পষ্ট করেন যে, দক্ষিণাঞ্চলের উন্নয়ন শুধু আঞ্চলিক নয়, এটি জাতীয় অর্থনৈতিক অগ্রগতিরও অন্যতম গুরুত্বপূর্ণ পূর্বশর্ত।

তিনি বরিশালের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ১৮ জুলাইয়ের সমাবেশে দল-মত নির্বিশেষে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অংশগ্রহণের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি আদায়ের গণআন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। এই সমাবেশ হবে গণমানুষের অধিকার, ন্যায়বিচার, সুশাসন এবং উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ জনমতের এক ঐতিহাসিক বহিঃপ্রকাশ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন। এছাড়া জোটের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল অঞ্চল জামায়াতের টিম সদস্য অধ্যাপক শাহ আলম, এবি পার্টির বরিশাল মহানগর ও জেলা সমন্বয়ক জি এম রাব্বি, জাগপার বরিশাল জেলা সভাপতি মো. মনির হোসেন, বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, এনসিপির বরিশাল জেলা সেক্রেটারি আবু সাঈদ খান, বাংলাদেশ লেবার পার্টির বরিশাল মহানগর সভাপতি এস. এম. সোহেল মাহমুদ ও জেলা সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসাইনসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Related News

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিএনপির মহাসচিব পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মোহনপুর ইউনিয়নকে মাদকমুক্ত ও সমৃদ্ধশালী করে গড়ে তুলতে চান চেয়ারম্যান প্রার্থী জিয়াউদ্দিন

মতলব উত্তরের মোহনপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মো. জিয়াউদ্দিন জিয়ার মাদকমুক্ত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার অঙ্গীকার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমানসহ ৪ নেতা

বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিউল্লাহ।

উৎসবমুখর পরিবেশে লিটন হোসেনের গণসংযোগ: সাইলো রোডে ‘ঠেলাগাড়ি’ মার্কার পক্ষে জোয়ার

বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখার নির্বাচনে দপ্তর সম্পাদক প্রার্থী লিটন হোসেনের পক্ষে বিশাল গণসংযোগ অনুষ্ঠিত। ‘ঠেলাগাড়ি’ মার্কার পক্ষে গণজোয়ার।

পিলজংগ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় মোল্লা ফরহাদ

বাগেরহাটের ৩ নং পিলজংগ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা মোল্লা ফরহাদ হোসেন। রাজপথের এই ত্যাগের কথা জানিয়ে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী

‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচমাসের উন্নয়ন যাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচনে রুহুল কবির রিজভী বলেন, সরকারের দায়িত্বে অবহেলায় কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। বিস্তারিত পড়ুন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স নীতি—গাফিলতিতে ছাড় পাবেন না কেউ : রুহুল কবির রিজভী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ মাসের উন্নয়ন যাত্রা বইয়ের মোড়ক উন্মোচনে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, দায়িত্বে অবহেলা করলে ছাড় পাবেন না কেউ। বিস্তারিত সংবাদ দৈনিক শব্দমিছিলে।

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২২ জুলাই) বিকালে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।…

Search