সম্পাদকীয়

চাঁদপুরের কৃতি সন্তান মোহাম্মদ জসীম উদ্দিন গাজীপুরের নতুন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক
গাজীপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন চাঁদপুরের কৃতি সন্তান মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুগন্ধী গ্রামের কৃতী সন্তান।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেহের সই করা এক প্রজ্ঞাপনে গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া জেলার নতুন পুলিশ সুপার হিসেবে তিন কর্মকর্তাকে পদায়নের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনা জেলার পুলিশ সুপার এবং সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে গাজীপুরের বর্তমান পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুগন্ধী গ্রামের সন্তান মোহাম্মদ জসীম উদ্দিন গাজীপুরের মতো গুরুত্বপূর্ণ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পাওয়ায় নিজ জেলা চাঁদপুর ও মতলব উত্তরবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর নতুন দায়িত্বে সফলতা কামনা করেছেন স্থানীয়রা।

চাঁদপুরের এই কৃতি সন্তান তাঁর মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা চাঁদপুরবাসীর।

Related News

নিত্যপণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি দমনে চাই কঠোর নির্দেশনা : রোটারিয়ান এম. নাজমুল হাসান

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে সিন্ডিকেট প্রতিরোধ, চাল-তেল-ডিমের দাম নিয়ন্ত্রণ, প্রতিযোগিতা কমিশন ও ডিলার নিয়োগে স্বচ্ছতার তাগিদ নিয়ে বিশেষ সম্পাদকীয়।

IMF-World Bank বার্ষিক সভার জন্য আমন্ত্রণ পেলেন রোটারিয়ান এম নাজমুল হাসান

থাইল্যান্ডে আয়োজিত আইএমএফ-বিশ্বব্যাংক বার্ষিক সভায় ‘রিপোর্টার্স ২৪’-এর প্রতিনিধি হিসেবে আমন্ত্রিত হয়েছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।

জুলাই গণ–অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও তফসিলে অন্তর্ভুক্তির প্রস্তাব : রোটারিয়ান এম. নাজমুল হাসান

বিশেষ কমিটির বৈঠকে জুলাই গণ–অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, তফসিলে অন্তর্ভুক্তি, জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে বিস্তারিত পর্যালোচনা।

বিমানবন্দরে লাগেজ চুরি: প্রবাসী হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপ চাই*- রোটারিয়ান এম নাজমুল হাসান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী হয়রানি, লাগেজ চুরি ও ট্রলি সংকট বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।

দৈনিক শব্দমিছিলের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ শাহাবুদ্দিন ৪৭ সদস্যের কাফেলাসহ ওমরাহ পালনে সৌদি আরবে

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে পৌঁছেছেন দৈনিক শব্দমিছিলের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ শাহাবুদ্দিন। ৪৭ সদস্যের কাফেলা আগামী ১৭ অক্টোবর দেশে ফিরবে।

কারাগারে নির্যাতনের গুজব ও বাস্তবতা: স্পিকারের বক্তব্যই সত্য- রোটারিয়ান এম নাজমুল হাসান।

কারাবন্দি সাবেক এমপিদের নির্যাতনের অভিযোগকে ভিত্তিহীন বলে স্পিকারের বক্তব্যকে সত্য হিসেবে তুলে ধরলেন রোটারিয়ান এম নাজমুল হাসান।

গ্রেফতার, প্রতিবাদ ও আগামীর বাংলাদেশ- রোটারিয়ান এম নাজমুল হাসান।

মেজর আখতারুজ্জামানের গ্রেফতার, জামায়াতের মিছিল ও বিমানমন্ত্রীর বক্তব্য ঘিরে জাতীয় রাজনীতির বিশ্লেষণ তুলে ধরলেন রোটারিয়ান এম নাজমুল হাসান।

সংলাপ ও শ্রদ্ধার ভিত্তিতে আঞ্চলিক সহযোগিতা – রোটারিয়ান এম নাজমুল হাসান

প্রধানমন্ত্রীর আঞ্চলিক সহযোগিতার আহ্বান নিয়ে রোটারিয়ান এম নাজমুল হাসানের বিশ্লেষণধর্মী কলাম।

Search