সারাদেশ

চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিংয়ের কার্যকরী কমিটি গঠন

জেলা প্রতিনিধি,চাঁদপুর।
চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সমাজের ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়।

কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করা, পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এ কমিটি গঠনের মূল লক্ষ্য।

সোমবার (১৭ আগস্ট) এই কমিটি অনুমোদন করা হয়।

কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার।

নবগঠিত কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দেওয়ান মো. সফিকুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সুফি খায়রুল আলম খোকন।

কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন আঃ শুক্কুর পাটোয়ারী, মনির চৌধুরী ও অ্যাড. মনিরা বেগম চৌধুরী। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন অ্যাড. সামছুল ইসলাম মন্টু ও পরেশ মালাকার। কোষাধ্যক্ষ হাজী মোশাররফ হোসাইন, সহ-কোষাধ্যক্ষ কাজী হুমায়ুন কবীর, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সাংস্কৃতিক সম্পাদক মাইন উদ্দিন লিটন ভূঁইয়া এবং মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার রোজি।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আক্তার হোসেন মাঝি, অ্যাড. হারুনুর রশিদ, শাহজালাল মিশন, অ্যাড. শাহজাহান খান, প্রফেসর হারুনুর রশিদ, শাহাদাৎ হোসেন শান্ত, ডা. মীর মুন্তাকিম হায়দার রুমি, মো. এনামুল হক বাদল, মো. আলমগীর সরকার, আঃ রহিম পাটওয়ারী, নুরুল আমিন খান আকাশ, মো. জাকির হোসেন, মাও. তোফায়েল আহমেদ ও মো. সাইফুর রহমান গাজী।

নবগঠিত এ কমিটির মাধ্যমে চাঁদপুরে পুলিশ ও জনগণের মধ্যে আরও কার্যকর সমন্বয় তৈরি হবে এবং অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Related News

নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে: এমপি রাহাদ

বাগেরহাটে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জবাবদিহিতা সভায় এমপি শেখ মনজুরুল হক রাহাদ। জলবায়ু সংকট, বিশুদ্ধ পানি ও বেড়িবাঁধ নির্মাণে তাগিদ।

পুলিশ জনগণের প্রত্যাশা অর্জন করতে পারেনি, আমরা পুলিশের আচরণ পরিবর্তনের চেষ্টা করছি-ডিআইজি

বরিশালের নবাগত ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারের সাংবাদিকদের সাথে মতবিনিময়। পুলিশের সেবার মান ও আচরণ পরিবর্তনের ঘোষণা।

খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার

খিলক্ষেত থানার সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মেজর মো. সাদিকুল হককে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন ঢাকার আদালত।

গণপূর্ত আবাসন: ভাষা শহীদ জব্বার ভবন নির্বাচনে ‘লিটন-কোরবান পরিষদ’-এর নিরঙ্কুশ জয়

গণপূর্ত আবাসন ভাষা শহীদ জব্বার ভবন নির্বাচন কমিটি-২০২৬ এর নির্বাচনে লিটন-কোরবান পরিষদ নিরঙ্কুশ জয় পেয়েছে। বিস্তারিত খবর দৈনিক শব্দমিছিলে।

রামপালে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাট জেলা প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বাগেরহাটের রামপালে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায়…

বাকেরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ ৩ জন ঢাকায় প্রেরণ

মো: জিয়াউদ্দিন বাবু, বরিশাল অফিস: বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ গুরুতর দগ্ধ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক…

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রী অপহরণ, মামলা

মো: জিয়াউদ্দিন বাবু, বরিশাল ব্যুরো: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বরিশালের হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে (১৭) অপহরণের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে…

বিজিপিসি’র উদ্যোগে খুলনা বিভাগের ৬০ জন সাংবাদিককে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ

খুলনা বিভাগে ৬০ জন সাংবাদিকের মধ্যে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট বিতরণ করল বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC)। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।

Search