সারাদেশ

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: মতলব উত্তর ওসি কামরুল হাসান

নিজস্ব প্রতিবেদক
মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক গজরা ইউনিয়নের ওটারচর উচ্চ বিদ্যালয় মাঠে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনিদের্শনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব এর তত্ত্বাবধায়নে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান, চাঁদপুরসহ মতলব উত্তর থানার অফিসার ও ফোর্সের উপস্থিতিতে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এবং মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষার লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করছে। দেশ ও জাতিকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে এক হয়ে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় কেবল মাদকমুক্ত ও সুস্থ সমাজ পাওয়া সম্ভব।

মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত র‍্যালি ও সমাবেশে মতলব উত্তর থানা পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, মসজিদের ইমাম, পুরোহিত ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন মাদকবিরোধী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। র‍্যালিটি মতলব উত্তর থানাধীন ওটারচর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গজরা বাজারে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে মাদকের ভয়াবহতা, ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

সমাবেশে উপজেলা গজরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, যুবদল এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, জলিল মেম্বার, সহ সভাপতি হাসান ইমাম স্বপন, আবুল প্রধান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু বলরাম গোস্বামী, কৃষক দলের সভাপতি সাদরুল আমিন, শ্রমিক দলের সদস্য সচিব কামরুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক অলি উল্লাহ অলু, নাউরি কলেজ ছাত্র দলের সভাপতি শান্ত প্রধান, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাবিব প্রদান সহ প্রমুখ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না; এটি একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

উক্ত সমাবেশে আরও বলেন, মাদক ব্যবসা, মাদক পাচার ও মাদক সেবনের বিরুদ্ধে মতলব উত্তর থানা পুলিশ তথা চাঁদপুর জেলা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশি কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতলব উত্তর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

আসুন, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই—মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।

Related News

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা।

মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর বিচার শেষ না হওয়ায় পরিবারের ক্ষোভ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ সময়েও চূড়ান্ত রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। বিশেষ সংবাদ।

ডিসেম্বর ঘিরে আ.লীগের নিষিদ্ধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান

ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড বা অপতৎপরতা চালানোর চেষ্টা হলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।

১৭ অক্টোবর খোলা থাকবে সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত অফিস

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ১৭ অক্টোবর শনিবার সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকবে।

পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভাঙল, চালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা

রাজধানীতে পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভেঙে পড়ার ঘটনায় বাসচালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। রাজধানীর জাতীয় সংবাদ।

ময়মনসিংহের গৌরীপুরে ভয়াবহ আগুন: পুড়লো ২০ দোকান

ময়মনসিংহের গৌরীপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ও এলপিজি গুদামসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দেশের আট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস

দেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু। এর মাঝেই ঢাকাসহ দেশের আট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

দেশি-বিদেশি ফলের দাম আকাশছোঁয়া, সাধারণ ক্রেতার নাগালের বাইরে

সিরাজগঞ্জে কমলা ৫৫০, মাল্টা ৫০০ ও আপেল ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে ফল।

Search