সারাদেশ

বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা

ছবি: সংগৃহীত

মো: জিয়াউদ্দিন বাবু, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ, মুলাদী ও উজিরপুর উপজেলার মেয়াদোত্তীর্ণ ১৯টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এসব ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন-১ শাখা থেকে গত ১৯ আগস্ট এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রশাসকদের নাম ও দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর (সংশোধিত ২০২৪) ১৮ ধারা অনুযায়ী বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১১টি, মুলাদী উপজেলার ৪টি এবং উজিরপুর উপজেলার ৪টি—মোট ১৯টি মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত শর্তে ‘প্রশাসক’ নিয়োগের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।

বাকেরগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নে প্রশাসক
চারান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক হলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাকেরগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী মো. আনিছুর রহমান।

দাড়িয়াল ইউনিয়ন পরিষদের প্রশাসক হলেন বাকেরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ দাস।

দুর্গাপাশা ইউনিয়ন পরিষদের প্রশাসক হলেন বাকেরগঞ্জের অতিরিক্ত কৃষি কর্মকর্তা শেখ তৌহিদুর রহমান।

ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হলেন বাকেরগঞ্জের একাডেমিক সুপারভাইজার মো. এনামুল হক।

কবাই ইউনিয়ন পরিষদের প্রশাসক হলেন বাকেরগঞ্জের সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. এনামুল হক।

নলুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হলেন বাকেরগঞ্জের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইলিয়াছ আহমেদ আকন।

কলসকাঠী ইউনিয়ন পরিষদের প্রশাসক হলেন বাকেরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলাউদ্দিন মাসুদ।

গারুড়িয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হলেন বাকেরগঞ্জের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজাউল করিম।

ভরপাশা ইউনিয়ন পরিষদের প্রশাসক হলেন বাকেরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফেরদৌস সোহা।

রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের প্রশাসক হলেন বাকেরগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মৃ. ওয়ায়ামুল্লাহ।

পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হলেন বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

মুলাদী উপজেলার ৪ ইউনিয়নে প্রশাসক
মুলাদী ইউনিয়ন পরিষদের প্রশাসক হলেন মুলাদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হলেন মুলাদী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন মো. নজরুল ইসলাম।

কাজিরচর ইউনিয়ন পরিষদের প্রশাসক হলেন মুলাদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস।

চরকালেখান ইউনিয়ন পরিষদের প্রশাসক হলেন মুলাদী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশার।

উজিরপুর উপজেলার ৪ ইউনিয়নে প্রশাসক
সাতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক হলেন উজিরপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী।

জল্লা ইউনিয়ন পরিষদের প্রশাসক হলেন উজিরপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান।

শোলক ইউনিয়ন পরিষদের প্রশাসক হলেন উজিরপুর উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শামছুদ্দোহা চৌধুরী।

বড়াকোঠা ইউনিয়ন পরিষদের প্রশাসক হলেন উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় পর্যায়ে সরকারি সেবা অব্যাহত রাখার লক্ষ্যে এসব কর্মকর্তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Related News

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা।

মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর বিচার শেষ না হওয়ায় পরিবারের ক্ষোভ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ সময়েও চূড়ান্ত রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। বিশেষ সংবাদ।

ডিসেম্বর ঘিরে আ.লীগের নিষিদ্ধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান

ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড বা অপতৎপরতা চালানোর চেষ্টা হলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।

১৭ অক্টোবর খোলা থাকবে সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত অফিস

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ১৭ অক্টোবর শনিবার সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকবে।

পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভাঙল, চালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা

রাজধানীতে পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভেঙে পড়ার ঘটনায় বাসচালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। রাজধানীর জাতীয় সংবাদ।

ময়মনসিংহের গৌরীপুরে ভয়াবহ আগুন: পুড়লো ২০ দোকান

ময়মনসিংহের গৌরীপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ও এলপিজি গুদামসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দেশের আট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস

দেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু। এর মাঝেই ঢাকাসহ দেশের আট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

দেশি-বিদেশি ফলের দাম আকাশছোঁয়া, সাধারণ ক্রেতার নাগালের বাইরে

সিরাজগঞ্জে কমলা ৫৫০, মাল্টা ৫০০ ও আপেল ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে ফল।

Search