সারাদেশ

বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগ: সাড়ে ৭ কোটি টাকা লোপাটের দাবি

ছবি: সংগৃহীত

​মো: জিয়াউদ্দিন বাবু। বরিশাল:
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অ্যানেক্স ভবন সংস্কারের নামে সাড়ে ৭ কোটি টাকা লোপাট, ঠিকাদারদের জিম্মি করে কমিশন বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের সচেতন নাগরিক ও ভুক্তভোগী ঠিকাদারদের পক্ষ থেকে দুদক বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক বরাবর এই আবেদন জমা দেওয়া হয়।

​অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তা দীর্ঘদিন ধরে স্বীয় পদের অপব্যবহার করে নানা দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত। সম্প্রতি সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবন সংস্কারের কাজের অজুহাতে আনুমানিক সাড়ে ৭ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, যার একটি বড় অংশ উক্ত কর্মকর্তার পকেটে গেছে বলে অভিযোগে দাবি করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, প্রকৌশল শাখায় যেকোনো ফাইলের অনুমোদন ও বিল ছাড় করাতে উপ-সহকারী প্রকৌশলী থেকে শুরু করে প্রধান প্রকৌশলী পর্যন্ত ৪.৫% থেকে ৫% হারে ঘুস দিতে বাধ্য করা হয়। এছাড়া বিগত সরকার আমলের ১ থেকে ১.৫ কোটি টাকার বকেয়া বিল ছাড় করানোর বিনিময়ে ঠিকাদারদের কাছ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ তোলা হয়েছে।

দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে অভিযুক্ত প্রকৌশলী বরিশালে ছয়তলা ভবন, ঢাকায় একাধিক ফ্ল্যাট ও বিভিন্ন ব্যবসায় বিপুল অর্থ বিনিয়োগ করেছেন বলে অভিযোগকারীরা জানান। নিজস্ব ব্যবসার কাজে তিনি প্রতি সপ্তাহে দু’দিন কর্মস্থল ছেড়ে ঢাকায় অবস্থান করেন বলেও উল্লেখ করা হয়।

​অভিযোগে আরও বলা হয়, তার বিরুদ্ধে বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ ফৌজদারি মামলা তদন্তাধীন থাকা সত্ত্বেও অলৌকিকভাবে তিনি পদোন্নতি পেয়েছেন।

​রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ রোধ ও নগরবাসীকে দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করার লক্ষ্যে দুদকের নিকট এই বিষয়ে দ্রুত অনুসন্ধান চালিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত প্রধান প্রকৌশলীর অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

Related News

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা।

মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর বিচার শেষ না হওয়ায় পরিবারের ক্ষোভ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ সময়েও চূড়ান্ত রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। বিশেষ সংবাদ।

ডিসেম্বর ঘিরে আ.লীগের নিষিদ্ধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান

ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড বা অপতৎপরতা চালানোর চেষ্টা হলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।

১৭ অক্টোবর খোলা থাকবে সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত অফিস

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ১৭ অক্টোবর শনিবার সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকবে।

পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভাঙল, চালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা

রাজধানীতে পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভেঙে পড়ার ঘটনায় বাসচালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। রাজধানীর জাতীয় সংবাদ।

ময়মনসিংহের গৌরীপুরে ভয়াবহ আগুন: পুড়লো ২০ দোকান

ময়মনসিংহের গৌরীপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ও এলপিজি গুদামসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দেশের আট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস

দেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু। এর মাঝেই ঢাকাসহ দেশের আট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

দেশি-বিদেশি ফলের দাম আকাশছোঁয়া, সাধারণ ক্রেতার নাগালের বাইরে

সিরাজগঞ্জে কমলা ৫৫০, মাল্টা ৫০০ ও আপেল ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে ফল।

Search