সারাদেশ

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত প্রায় ১৬০০

ঢাকা: দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ ও মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন রোগী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ হাজার ১৬৩ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের পরিসংখ্যান নিচে তুলে ধরা হলো।

ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৩৮৩ জন

খুলনা বিভাগ: ২৯০ জন

চট্টগ্রাম বিভাগ: ১৬৫ জন

বরিশাল বিভাগ: ১৫৯ জন

ঢাকা উত্তর সিটি করপোরেশন: ۱৭১ জন

রাজশাহী বিভাগ: ১৩৭ জন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১৩২ জন

ময়মনসিংহ বিভাগ: ৮২ জন

রংপুর বিভাগ: ৬৫ জন

সিলেট বিভাগ: ৯ জন

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর বিস্তার রোধে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনকে আরও কঠোরভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষকে ঘরবাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখতে এবং দিনে ও রাতে মশারি ব্যবহার করার ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

Related News

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ আজ

জরুরি মেরামত ও পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর ও সরাইলে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে একটি চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ওহিদুল ইসলামের…

নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বেমালীয়া নদীতে স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তে পাঠানো হবে।

মুরাদনগরে জায়গা নিয়ে বিরোধ, ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লার মুরাদনগরে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

অর্থের বিনিময়ে এনআইডি ও কলের তথ্য সরবরাহের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজশাহীতে এনআইডি তথ্য, মুঠোফোনের অবস্থান, কল ডিটেইল ও এসএমএসের তথ্য অর্থের বিনিময়ে সরবরাহের অভিযোগে সেতু হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

তালায় কপোতাক্ষের বেড়িবাঁধে নতুন ফাটল,হাজারো মানুষ

সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে নতুন ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে বালিয়াসহ চার গ্রামের কয়েক হাজার মানুষ। জোয়ারের পানিতে বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা।

শীতের আগেই চলনবিলে পরিযায়ী পাখির আনাগোনা, বাড়ছে শিকার

শীত আসার আগেই সিরাজগঞ্জের চলনবিল ও যমুনার চরাঞ্চলে অতিথি পাখির আনাগোনা শুরু হয়েছে। পাখির আগমনের সঙ্গে বেড়েছে শিকারিদের তৎপরতাও।

চট্টগ্রামে ৬৩ বিদেশির দুই দিনের রিমান্ড

চট্টগ্রামে অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। উদ্ধার হয়েছে ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস।

Search