ঢাকা: দেশে নিম্নস্তরের বা কম দামি সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে সর্বনিম্ন ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অন্যান্য স্তরের সিগারেটের দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
এর আগে বাজেটে নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের প্যাকেট ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়েছিল। তবে সর্বশেষ এই নতুন সিদ্ধান্তের ফলে এই স্তরে আরও ৩ টাকা বাড়িয়ে ন্যূনতম মূল্য ৬৫ টাকা করা হলো।
মধ্যম স্তর: প্রতি ১০ শলাকা ৯২ টাকা।
উচ্চ স্তর: প্রতি ১০ শলাকা ১৬০ টাকা।
প্রিমিয়াম স্তর: প্রতি ১০ শলাকা ২১০ টাকা ও তদূর্ধ্ব।